আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

করোনা: সেকেন্ডেই মৃত্যু!

করোনা: সেকেন্ডেই মৃত্যু!

করোনা ভাইরাস নানা ভাবে, নানা রূপে মানুষের শরীরকে ঘায়েল করছে।কখনো স্বল্পমাত্রা কখনো বা ভয়াবহ পর্যায়ে মেরেই ছাড়ছে।ক্যান্সার হলেও সময় দেয়।কেমোথেরাপি থেকে শুরু করে দেশ বিদেশের উন্নত চিকিৎসার জন্য দৌঁড়ঝাপের জন্য।কপাল ভাল হলে বেঁচে যায় অনেকেই।কিন্তু একি করোনা!ধরলেই যুতসই ভাবে মরতে সেকেন্ডও লাগছে না!ফুসফুসকে অ্যাটাক,কাবু করে নড়তেও দিচ্ছে না!নিঃশ্বাস নিঃশব্দে বন্ধ হচ্ছে।এরপরও কি আমরা শোধরাবো না?আমাদের চিন্তা চেতনায় কি সততায় চলার বীজ রোপন করবো না?

আসলেই কি আমরা পৃথিবীকে বিষাক্ত করে ফেলেছি?নভোমন্ডলকে বেশিই কি বিরক্ত করছি?বিধাতার সেটিংস এ বারবার হাত দেয়ার উদ্ধ্যত আচরণ অসহনীয় করেছি কি?বিধাতাকে আমরা বেশি অবজ্ঞা করে ফেলেছি নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করতে গিয়ে এ ভাবনা এসে যাওয়া স্বাভাবিক,বর্তমান প্রেক্ষাপটে।মানুষ এতো মেধার তকমা দেখায় তবে আজ কেন অতি ক্ষুদ্র অণুজীবের সাথে মানুষ পেরে উঠছে না?একটি ফুসফুসের স্পন্দন স্পন্দিত নিঃশ্বাস দিতে পারি না অথচ উন্নত চিকিৎসার বড়াই কেন করি?একজন মানুষের দৈনিক ৫৫০ লিটার অক্সিজেন লাগে।টাকার হিসাবে প্রায় ৩ লক্ষ টাকা।স্রষ্টার কাছে দু'হাত তুলে অঝোরে কাঁদি কেমন দয়াময় খোদা আমাদের তা ফ্রীতে দান করেছেন প্রতিনিয়ত।শুকরিয়ার শেষ নেই তোমার কাছে ইয়া মাবুদ।কতটুকু আমরা তাঁর জন্য কাজ করছি ভেবে দেখুন একটু।ডাক্তার বা হাসপাতাল এই কাজ করলে তাদের আমরা পা ধরে বসে থাকতাম কৃতজ্ঞতা স্বরূপ।স্রষ্টা যেখানে সব বেঁচে থাকার সরঞ্জাম সহজলভ্য করে দেন অথচ আজ সামান্য একটু অক্সিজেনের হাসপাতালে হাহাকার,দীর্ঘ লাইন।তবু টাকা দিয়েও অক্সিজেন পাওয়া যায় না এতোটাই সংকটে মানবজাতি আজ।করোনা সাতশোর অধিক ভিন্নতায় নিজের রূপ বদলিয়ে মানবদেহে ঢুকছে।অনেক ক্ষেত্রেই লক্ষণই নেই এখন।মানব শরীরে শেষ পর্যায়ে ধরা পড়ছে তখন আর সময় নেই।কী ভয়াবহতার মধ্য দিয়ে যাচ্ছে মানুষের সংকটময় জীবন প্রবল বিপরীত স্রোতে বহমান!এরপরও কি আমরা শুদ্ধ হবো না?ঈমান নিয়ে চলবো না? কত আর অনাচার করবো,সুদ ঘুষের রাজত্ব কায়েম করবো?

মনে রাখতে হবে এখন আমাদের পিছে পিছেই করোনা লেগে আছে,দীর্ঘকাল ধরে থাকবে।শয়তান যেমন থাকে অনিষ্ট করতে আর করোনা থাকবে যথাযথ উচিত শিক্ষা দিতে আমাদের।নিজেকে বদলাবো আমরা এখন সদিচ্ছায় যদি পৃথিবীর আলো বাতাস আরো কিছুদিন পেতে চাই।কায় মনে প্রভুকে ডাকবো।সকল পাপের ক্ষমা চাইবো।মৃত্যু অনিবার্য সত্য।আজ না হয় কাল তো যেতেই হবে তাঁর কাছে।তাহলে আর দেরী কেন করোনাকে নয়, চলুন আপনার আমার প্রভুকে ভয় করি।তাঁর দেখানো সত্যের পথে চলি।করোনা থাকুক তার পথে।আমরা থাকি আলোর পথে ইহকাল আর পরকালের মুক্তি, নাজাতের জন্য।

 

লেখক: শিক্ষক,কবি ও প্রাবন্ধিক

শেয়ার করুন

পাঠকের মতামত