আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

অনুমোদন পেলো টিকা, দ্রুত শুরু হবে টিকাদান

অনুমোদন পেলো টিকা, দ্রুত শুরু হবে টিকাদান

ছবি: এলএবাংলাটাইমস

ফাইজার ও বায়োএনটেকের তৈরি করোনার টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ)।

এর আগে বিশেষজ্ঞ উপদেষ্টা কমিটির সুপারিশের পর শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে অনুমোদন দেয় এফডিএ।

ফাইজার ও বায়োএনটেকের তৈরি করোনার টিকার অনুমোদন বিষয়ে এফডিএর উপদেষ্টা কমিটি ১০ ডিসেম্বর সভা করে। ওই সভায় বিশেষজ্ঞ কমিটির ১৭ জন সদস্য করোনা প্রতিরোধে ফাইজার ও বায়োএনটেকের টিকার জরুরি অনুমোদনের সুপারিশের পক্ষে ভোট দেন। কমিটির ৪ জন সদস্য ভোট দেন বিপক্ষে। আর একজন ভোটদানে বিরত থাকেন।

এফডিএ কমিশনার স্টিফেন হ্যান শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে ভ্যাকসিন অনুমোদনের কথা জানান। যুক্তরাষ্ট্রে প্রথম কোনো করোনা ভ্যাকসিনের  অনুমোদন দেওয়া হয়েছে৷

অনুমোদন পাওয়ার পর ট্রাম্প প্রশাসন ২৪ ঘণ্টার মধ্যে দেশজুড়ে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। একজন মার্কিন জেনারেলের তত্ত্বাবধানে এ বিতরণ কাজ চলবে। এ সপ্তাহের মধ্যেই আমেরিকার সকল রাজ্যে টিকাদান কর্মসূচি শুরু হবে।

জরুরি ব্যবহারের জন্য অনুমোদন হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে ইতিহাসের উল্লেখযোগ্য অর্জন বলে উল্লেখ করেন। ২৪ ঘণ্টার মধ্যে ভ্যাকসিন দেওয়া শুরু হবে বলে জানান ট্রাম্প।

ফাইজার-বায়োএনটেকের দাবি, তাদের উদ্ভাবিত করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর। এ সপ্তাহ থেকে টিকা দেওয়া শুরু হলেও মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আগামী তিন মাস দেশের করোনা পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠবে। সামনের ক্রিসমাস উৎসবে লোকজনের ব্যাপক ভ্রমণ এবং ঘরোয়া পার্টি নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যাপক প্রচার চালানো হচ্ছে।

যুক্তরাজ্য, কানাডা ও মেক্সিকো এর আগেই ফাইজার-বায়োএনটেকের টিকা তাদের দেশের নাগরিকদের জন্য ব্যবহারের অনুমোদন দিয়েছে।


এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত