আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

চীন থেকে আগতদের ওপর কোভিড বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

চীন থেকে আগতদের ওপর কোভিড বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

ছবি: এলএবাংলাটাইমস

চীনে নতুন করে করোনার প্রকোপ বাড়ছে। এমন খবরের মাঝেই আগামী মাস থেকে সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। এমন পরিপ্রেক্ষিতে চীন থেকে যুক্তরাষ্ট্রগামী যাত্রীদের ওপর নতুন করে কোভিড সংশ্লিষ্ট বিধিনিষেধ আরোপের বিষয়টি ভাবছে মার্কিন প্রশাসন।মার্কিন প্রশাসনের কর্তারা বলছেন, চীনে করোনা বাড়া সত্ত্বেও এ সংক্রান্ত তথ্য নিয়ে দেশটির স্বচ্ছতার ঘাটতির কারণে নতুন বিধিনিষেধের কথা ভাবা হচ্ছে। চীন অবশ্য বলছে, তাদের দেশে ‘বিজ্ঞানভিত্তিক’ কোভিডনীতিই মানা হচ্ছে।

এরই মধ্যে চীনফেরত ব্যক্তিদের ওপর বিশেষ কড়াকড়ি আরোপ করেছে জাপান, মালয়েশিয়া ও তাইওয়ান। ভারতও শিগগিরই চীনফেরত যাত্রীদের বেলায় বিশেষ বিধিনিষেধ চালু করবে বলে জানিয়েছে। তবে চীনের সীমান্ত খুলে দেওয়ার পরিকল্পনা প্রকাশের আগেই ভারত এটি জানিয়েছিল।যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চীনে কোভিড-১৯ বেড়ে যাওয়ায় এবং দেশটিতে ভাইরাল জিনোম সিকোয়েন্সের তথ্যের ঘাটতির ফলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।’

চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ওয়াং ওয়েনবিন অবশ্য পশ্চিমা দেশগুলো এবং পশ্চিমা সংবাদমাধ্যমকে দোষারোপ করেছেন। চীনের কোভিড নীতিমালার অংশ তুলে ধরে হাইপ ওঠানো হচ্ছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত