আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার

টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার

ছবি: এলএবাংলাটাইমস

আগামী সোমবার (১৪ ডিসেম্বর) সকাল থেকেই যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। টিকা বিতরণের দায়িত্বে থাকা ইউএস জেনারেল রোববারের মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে টিকা পৌঁছে দিবে।

যুক্তরাষ্ট্রের ১৪৫টি স্থানে জরুরি ভিত্তিতে টিকা পৌঁছে যাবে সোমবার। এরপরই শুরু হয়ে যাবে টিকাদান কার্যক্রম। এর আগে শুক্রবার ফাইজার ও বায়োএনটেকের তৈরি টিকার জরুরি অনুমোদন দেয় ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন।

টিকা বিতরণের দায়িত্বে থাকা আর্মি জেনারেল গুস্তাভে পেরনা এক সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার ও বুধবারের মধ্যে টিকাটি ৬৩৬টি নির্ধারিত স্থানে পৌঁছে যাবে।

টিকাদান কর্মসূচির প্রথমধাপে দুই লাখ ৯০ হাজার মানুষকে টিকার আওতায় আনা হবে। প্রথমধাপে টিকা দেওয়া হবে করোনা মোকাবেলায় কর্মরত স্বাস্থ্য কর্মী ও বয়স্ক নাগরিকদের।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে অপারেশন র‍্যাপ স্পিডের আওতায় সকল স্বাস্থ্যসেবা কেন্দ্রে ফাইজারের এই টিকাটি পাওয়া যাবে।

ফাইজার-বায়োএনটেকের দাবি, তাদের উদ্ভাবিত করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর। এ সপ্তাহ থেকে টিকা দেওয়া শুরু হলেও মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আগামী তিন মাস দেশের করোনা পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠবে। সামনের ক্রিসমাস উৎসবে লোকজনের ব্যাপক ভ্রমণ এবং ঘরোয়া পার্টি নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যাপক প্রচার চালানো হচ্ছে।

যুক্তরাজ্য, কানাডা ও মেক্সিকো এর আগেই ফাইজার-বায়োএনটেকের টিকা তাদের দেশের নাগরিকদের জন্য ব্যবহারের অনুমোদন দিয়েছে।

এএলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত