আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় সনাক্ত করোনার নতুন স্ট্রেইন!

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় সনাক্ত করোনার নতুন স্ট্রেইন!

ছবি: এলএবাংলাটাইমস

এবার সাউদার্ন ক্যালিফোর্নিয়ার এক রোগীর দেহে করোনার নতুন স্ট্রেইন সনাক্ত হলো। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গভর্নর গেভিন নিউসাম জানান, সান দিয়েগোর এক বাসিন্দার দেহে করোনার নতুন এই স্ট্রেইন সনাক্ত হয়েছে৷ তার বয়স ৩০ বছর, সাম্প্রতিক সময়ে তার ভ্রমণের কোনো ইতিহাস নেই।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ইতোমধ্যে হয়তো আরো অনেকের মাঝে নতুন এই স্ট্রেইন ছড়িয়ে গেছে। নতুন স্ট্রেইনে আক্রান্ত বাসিন্দা সাম্প্রতিককালে কোথাও ভ্রমণ করেনি, ফলে স্থানীয়ভাবেই তিনি আক্রান্ত হয়েছেন বলে মনে করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

নতুন স্ট্রেইনে আক্রান্ত বাসিন্দার বিষয়ে এর বেশি তথ্য প্রকাশ থেকে বিরত থেকেছেন গভর্নর গেভিন নিউসাম। তবে এই বিষয়ে ইতোমধ্যে তিনি যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনি ফাউসির সাথে কথা বলেছেন।

লস এঞ্জেলেস কাউন্টির হেলথ ডিরেক্টর ড. বারবারা ফেরের বলেন, 'লস এঞ্জেলেসে এখনো কারো দেহে করোনার নতুন স্ট্রেইন সনাক্তের কথা জানা যায়নি।ল্যাবে ২৬টি নমুনা নিয়ে গবেষণা শুরু করা হয়েছে৷ তবে নতুন এই স্ট্রেইনটি ইতোমধ্যে লস এঞ্জেলেসে ছড়িয়ে পড়তেও পারে'।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনি ফাউসি বলেন, যুক্তরাষ্ট্রে করোনার নতুন স্ট্রেইনের উপস্থিতি নিয়ে অবাক হওয়ার কিছু নেই। তবে এটি নিয়ে তেমন আতংকিত না হতে পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, নতুন স্ট্রেইনে কেউ একবার আক্রান্ত হলেও শরীরে ইমিউনিটি গড়ে উঠার কারণে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না।

যুক্তরাজ্যে সর্বপ্রথম করোনার নতুন এই স্ট্রেইন সনাক্ত হয়েছে৷ ব্রিটিশ কর্তৃপক্ষ দাবি করছেন, করোনার এই নতুন স্ট্রেইনের কারণে লন্ডন ও সাউথেস্ট ইংল্যান্ডে আরো বেশি সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

এর আগে দক্ষিণ আফ্রিকা, দুবাইসহ অন্যান্য আরো দেশে করোনার নতুন এই স্ট্রেইন সনাক্ত হয়েছে। লস এঞ্জেলেসের বিজ্ঞানীরাও নতুন স্ট্রেইন সনাক্তে কাজ করে যাচ্ছে।

মূলত যে সব অঞ্চলে সংক্রমণের হার বেশি, সে সব অঞ্চলেই নতুন এই স্ট্রেইনটির সন্ধান পাওয়া যাচ্ছে বলে জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত