আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত গরিলা!

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত গরিলা!

ছবি: এলএবাংলাটাইমস

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে গরিলা। সান দিয়েগো জ্যু সাফারি পার্কের বেশ কয়েকটি গরিলার দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্র এমনকি বিশ্বের মধ্যে প্রথম কোনো গরিলার শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। দুটি গরিলার কাশিজনিত সমস্যা দেখা দেওয়ায় টেস্ট করানোর পর আটটি গরিলার দেহে করোনার অস্তিত্ব মেলে।

সান দিয়েগো জ্যু সাফারি পার্কের এক্সিকিউটিভ ডিরেক্টর লিসা পিটারসেন গণমাধ্যমে জানান, পার্কে একসাথে বসবাসরত আটটি গরিলার শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি গরিলার কাশির মতো উপসর্গ রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাফারি পার্কটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা একজন কর্মীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছিলো। ওই কর্মীর মাধ্যমেই গরিলাগুলো সংক্রমিত হতে পারে।

তবে করোনায় আক্রান্ত ওই কর্মীর শরীরে কোনো উপসর্গ ছিলো না। আর গরিলাদের রক্ষণাবেক্ষণের সময় তিনি সর্বদা মাস্ক পড়ে থাকতেন বলেও জানায় কর্তৃপক্ষ।

সাফারি পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, পশু চিকিৎসকরা গভীরভাবে গরিলাগুলোকে পর্যবেক্ষণে রেখেছেন। আপাতত গরিলাগুলো স্বাভাবিকভাবেই পার্কে বাস করছে। তাদেরকে প্রাথমিকভাবে ফ্লুইড, খাবার ও ভিটামিন দেওয়া হচ্ছে। কাশি ছাড়া গরিলাগুলোর আর কোনো ধরণের উপসর্গ নেই।

এর আগে আরো বেশকিছু প্রাণীর শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। তবে গরিলার ক্ষেত্রে এটিই প্রথম। মানুষের সাথে গরিলার ৯৮ দশমিক ৪ শতাংশ ডিএনএর মিল রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত