আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

ক্যাপিটল হিলে হামলার ঘটনায় চলমান সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্রে আবারো করোনায় দৈনিক সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) দেশজুড়ে করোনায় ৪ হাজার ৩২৭ জন বাসিন্দার মৃত্যু হয়েছে।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশজুড়ে মারা গেছে ৩ লাখ ৮০ হাজার বাসিন্দা। এছাড়া এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ কোটি ৮০ লাখ বাসিন্দা।

খুব দ্রুতই মৃতের সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মৃতের সংখ্যাকে ছাড়িয়ে যাবে বলে আশংকা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৪ লাখ ৫ হাজার মার্কিনী মারা গিয়েছিলো।

যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোতে করোনা আক্রান্তের সংখ্যা উঠানামা করলেও গত দুইমাস ধরে মৃতের সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে। টিকাদান কর্মসূচি শুরু হলেও এখনো ফল আসছে না।

করোনায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মধ্যে অন্যতম হলো ক্যালিফোর্নিয়া। করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩০ হাজার বাসিন্দার মৃত্যু হয়েছে রাজ্যটিতে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) একদিনে ৫৪৮ জন মারা যাওয়ায় এই 'মাইলফলক' স্পর্শ করেছে রাজ্যটি।একই দিনে রাজ্যজুড়ে আক্রান্ত হয়েছে ৩৬ হাজারের বেশি বাসিন্দা।

ক্যালিফোর্নিয়ার কাউন্টিগুলোর মধ্যে করোনায় অন্যতম বিপর্যস্ত লস এঞ্জেলেস কাউন্টিতেও মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। লস এঞ্জেলেস কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট সূত্র জানায়, মঙ্গলবার কাউন্টিতে করোনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে৷ সেই সাথে আক্রান্ত হয়েছে আরো ১১ হাজার ৯৯৪ জন বাসিন্দা।

এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৪৪ হাজার জন। আগামী সপ্তাহের মধ্যেই মোট আক্রান্ত ১০ লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত