আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

লস এঞ্জেলেস কাউন্টিতে প্রতি ৩ জনে আক্রান্ত ১: গবেষণা

লস এঞ্জেলেস কাউন্টিতে প্রতি ৩ জনে আক্রান্ত ১: গবেষণা

ছবি: এলএবাংলাটাইমস

মহামারি করোনার শুরু থেকে এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টির প্রতি ৩ জন বাসিন্দার মধ্যে ১ জন করোনায় সংক্রমিত হয়েছেন। সম্প্রতি লস এঞ্জেলেস কাউন্টি হেলথ সার্ভিসেসের গবেষণায় এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে।

গবেষণা অনুসারে, লস এঞ্জেলেস কাউন্টির ১০ মিলিয়ন বাসিন্দার মধ্যে ৩ মিলিয়ন বাসিন্দা করোনায় সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার বাসিন্দা।

এখন পর্যন্ত করোনা টেস্টের মাধ্যমে আক্রান্তের যে ফল এসেছে, গবেষণার ফলে আক্রান্তের সংখ্যা আরো ৩ গুণ বেশি। ।

কর্তৃপক্ষ বলছেন, অনেক বাসিন্দা কোনো রকম উপসর্গ ছাড়াই করোনায় আক্রান্ত হয়েছেন। অনেকেই টেস্টের আওতায় আসেননি। মূলত টেস্টের ফল থেকে সত্যিকারে আক্রান্তের সংখ্যা ৩ গুণ বেশি।

লস এঞ্জেলেস কর্তৃপক্ষের তথ্য মতে, মহামারির শুরু থেকে বুধবার (১৩ জানুয়ারি) পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে ৯ লাখ ৫৮ হাজার বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছে।

লস এঞ্জেলেস কাউন্টি হেলথ ডিপার্টমেন্টের তথ্য অনুসারে, গত এক সপ্তাহে গড়ে প্রতিদিন ১৫ হাজার বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। আগামী সপ্তাহের মধ্যেই মোট আক্রান্ত ১০ লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় মারা গেছেন ১২ হাজার ৬৭৪ জন বাসিন্দা। দৈনিক মৃতের গড় দাঁড়িয়েছে ২৩০ জনে।

বর্তমানে লস এঞ্জেলেস কাউন্টির হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ৭ হাজার ৯২৬ জন বাসিন্দা। এদের মধ্যে ২২ শতাংশ রোগীই জরুরি বিভাগে রয়েছেন।

তবে স্বস্তির বিষয় হচ্ছে, ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত হয়ে রোগী ভর্তির সংখ্যা গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে।

হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস এর স্টেট সেক্রেটারি ড. মার্ক ঘ্যালি জানিয়েছেন, গত সপ্তাহে রাজ্যের হাসপাতালগুলোতে প্রতিদিন ৩ হাজার ৫০০ জন করোনা রোগী ভর্তি হতো। এই সপ্তাহে করোনায় রোগী ভর্তির সংখ্যা ২ হাজার ৫০০ জনে নেমেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত