আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর সংখ্যা ২০ লাখ ছাড়ালো

বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর সংখ্যা ২০ লাখ ছাড়ালো

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯ কোটি ৩০ লাখ।

চীনের উহান প্রদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার এক বছর ১৫ দিনের মাথায় মৃতের সংখ্যা ২০ লাখ ছাড়ালো। আর আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯ কোটি।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যা অনুযায়ী করোনায় এ পর্যন্ত যে পরিমাণ মানুষ মারা গেছে তা ব্রাসেলস, মক্কা, মিনস্ক কিংবা ভিয়েনার মোট জনসংখ্যার সমান অথবা বেশি।

বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ৩ লাখ ৭০ হাজার জন মারা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আর ব্রাজিলে মারা গেছে দ্বিতীয় সর্বোচ্চ ২ লাখ ৭ হাজার।

মহাদেশের মধ্যে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ইউরোপে। সেখানে মারা গেছে ৬ লাখ ৫০ হাজার ৫৬০ জন। লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল মিলিয়ে এ পর্যন্ত মারা গেছে ৫ লাখ ৪২ হাজার ৪১০ জন। আর মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা মিলিয়ে মারা গেছে ৪ লাখ ৭ হাজার ৯০ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২০ লাখের মর্মান্তিক মাইলফলক ছোঁয়ার দিনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আরো একবার বিশ্ব ভ্রাতৃত্ব ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন। যাতে এক হয়ে এই মহামারি রুখে দেওয়া যায়।

এদিকে বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের টিকা প্রয়োগ শুরু হলেও ভাইরাসটির নতুন রূপ আক্রান্তের সংখ্যা বাড়িয়ে তুলেছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। নতুন করে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন ও কারফিউ জারি করা হচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত