আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৩৫ লাখ ছাড়িয়েছে

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৩৫ লাখ ছাড়িয়েছে

সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যঅ ৩৫ লাখ ছাড়িয়েছে। আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে উঠাদের হালনাগাদ সংখ্যা প্রদানকারী ওয়েবসাইট করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটার বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ৩৫ লাখ ১১ হাজার ৭৩৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

করোনায় মোট মৃত্যুর হিসেবে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬ লাখ ৬ হাজার ১৬৬ জন। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ব্রাজিল ও ভারত।

দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলে এ পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৪ লাখ ৫৪ হাজার ৬২৩ জন এবং ভারতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ১৫ হাজার ২৬৩ জন করোনা রোগীর। এই তালিকায় শীর্ষে থাকা অন্যান্য দেশগুলো হলো – মেক্সিকো (মোট মৃত্যু ২ লাখ ২১ হাজার ৯৬০), যুক্তরাজ্য ( মোট মৃত্যু ১ লাখ ২৭ হাজার ৭৪৮), ইতালি (১ লাখ ২৫ হাজার ৬২২), রাশিয়া (১ লাখ ১৯ হাজার ৬০০) এবং ফ্রান্স ( ১ লাখ ৯ হাজার ২৩ জন)।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় মারা গেছেন ১২ হাজার ১৫০ জন রোগী এবং এ রোগে নতুন আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৩ হাজার ৪০১ জন। এই সময়সীমার মধ্যে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতে।

বুধবার ভারতে করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ২ লাখ ১১ হাজার ৫৫৩ জন এবং মারা গেছেন ৩ হাজার ৮৪২ জন করোনা রোগী। দৈনিক আক্রান্ত ও মৃতের হিসাবে ভারতের পরেই আছে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র।

ব্রাজিলে বুধবার করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৪৫৯ জন এবং মারা গেছেন ২ হাজার ৩৯৯ জন। যুক্তরাষ্ট্রে এই দিন আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪৯০ জন এবং মারা গেছেন ৫৯৪ জন।

এই তালিকায় চতুর্থ শীর্ষ স্থানে আছে দক্ষিণ আমেরিকার অপর দেশ আর্জেন্টিনা। বুধবার দেশটিতে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩৫ হাজার ৩৯৯ জন এবং এই দিন করোনায় সেখানে মৃত্যু হয়েছে ৫৩২ জনের।

বিশ্বজুড়ে করোনা মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছেন মোট ১৬ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫৫০ জন। বর্তমানে বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা মোট ১ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৪৩৬ জন। তাদের মধ্যে মধ্যে মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৬১১ জন এবং গুরুতর অবস্থায় আছেন ৯৪ লাখ ৮২৫ জন।

অবশ্য এ রোগে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠার হারও কম নয়। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের মোট সংখ্যা বর্তমানে ১৫ কোটি ৭০ হাজার ৩৭৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারী’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে ডব্লিউএইচও।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত