আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

নিউজিল্যান্ডে ডেল্টা ভ্যারিয়েন্টে প্রথমবারের মতো একজনের মৃত্যু

নিউজিল্যান্ডে ডেল্টা ভ্যারিয়েন্টে প্রথমবারের মতো একজনের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

নিউজিল্যান্ডে শনিবার (৪ সেপ্টেম্বর) প্রথমবারের মতো করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই দিনে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয় আরো ২০ জন।

কর্তৃপক্ষ জানায়, সবগুলো সংক্রমণের ঘটনা অকল্যান্ড শহরে হয়েছে। শহরটিতে নতুন করে করোনা মহামারি ছড়িয়ে যাচ্ছে।

এক বিবৃতিতে নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগ জানায়, ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে যেই ব্যক্তির মৃত্যু হয়েছে, তাঁর বয়স ছিল ৯০। এছাড়া উনার আরো কয়েকটি শারীরিক অসুস্থতা ছিল। মধ্য ফেব্রুয়ারির পর এটিই প্রথম করোনায় মৃতের সংখ্যা দেশটিতে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, 'আমাদের কমিউনিটিতে করোনা কতোটা ক্ষতি করছে ও করতে পারে, প্রতিটি মৃত্যুর পর আমরা তা জানছি'।

তিনি বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে আমাদের বয়স্ক নাগরিকেরা ঝুঁকির মুখে আছেন। তাই লকডাউন এতো জরুরি হিসেবে দেখা দিয়েছে'।

তবে নিউজিল্যান্ডে করোনার অতি উচ্চ সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। শনিবার সাম্প্রতিক দিনগুলোর মধ্যে সংক্রমণ সবচেয়ে কম ছিল।

মধ্য আগস্ট থেকে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডে লকডাউন অবস্থা জারি রয়েছে। কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, রেস্তোরাঁ, ক্যাফে ও অন্যান্য পাবলিক ভেন্যু বন্ধ রয়েছে। বেশিরভাগ নাগরিকদের ঘর থেকে বের না হতে পরামর্শ দেওয়া হয়েছে।

বর্তমানে নিউজিল্যান্ডে ৭৮২ জন করোনা আক্রান্ত বাসিন্দা আছেন। এর মধ্যে অকল্যান্ডের ৭৬৫ জন ও ওয়েলিংটনে ১৭ জন।

গত বছর করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত নিউজিল্যান্ডে ৩ হাজার ৩৯২ জন বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন ও ২৭ জনের মৃত্যু হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত