আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বিশ্বে করোনায় সংক্রমণ-মৃত্যু কমেছে

বিশ্বে করোনায় সংক্রমণ-মৃত্যু কমেছে

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় চার হাজার ৪৬৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন লাখ ৪০ হাজার ৭৮৪ জন। এছাড়া গত ১ দিনে নতুন করে সুস্থ হয়েছেন তিন লাখ ৯৭ হাজার ৯৩০ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ ৬৪ হাজার ৫৮৫ জনে। মহামারী শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ কোটি ছয় লাখ ১০ হাজার ৪৫২ জন। সুস্থ হয়েছেন ২২ কোটি ৬৮ লাখ ৪১ হাজার ৭৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে রাশিয়ায় (১ হাজার ১৭৯), ইউক্রেন (৪৪৯), রোমানিয়া (২৬৩), মেক্সিকো (২৬১) এবং ভারতে (২৫৬) জনের মৃত্যু হয়েছে।

এ দিকে করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এ ভাইরাসে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন চার কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ৫৭৭ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে সাত লাখ ৭৫ হাজার ২১৮ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ৭৩ লাখ ৩২ হাজার ৯৪৯ জন।

অপর দিকে করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লাখ ৯ হাজার ৪৮৪ জনের। মোট আক্রান্ত হয়েছেন দুই কোটি ১৮ লাখ ৮০ হাজার ৪৩৯ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন দুই কোটি ১০ লাখ ৬৯ হাজার ৭৯৪ জন।

মহামারী এ ভাইরাসটিতে ভারতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৪৩ লাখ ৬৬ হাজার ৬১৪ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ ৬১ হাজার ৪৩ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন তিন কোটি ৩৭ লাখ ৫৩ হাজার ৪৮৮ জন।

 
এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত