আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

চলতি সপ্তাহে টিকা নিয়েছে ৯ লাখ শিশু: হোয়াইট হাউজ

চলতি সপ্তাহে টিকা নিয়েছে ৯ লাখ শিশু: হোয়াইট হাউজ

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ৫ থেকে ১১ বছর বয়েসী ৯ লাখ শিশু চলতি সপ্তাহে করোনা টিকার ডোজ গ্রহণ করেছে। বুধবার (১০ নভেম্বর) হোয়াইট হাউজ এই তথ্য নিশ্চিত করেছে।

হোয়াইট হাউজ জামায়, স্কুলগামী শিশুদের টিকাদান কার্যক্রম বেশ দ্রুত গতিতে এগোচ্ছে।

গত ২ নভেম্বর ৫ থেকে ১১ বছর বয়েসী শিশুদের জন্য টিকার চূড়ান্ত অনুমোদন হয়। এর পরদিন থেকেই টিকা দেওয়া শুরু হয় শিশুদের।

টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য ২০ হাজার ফার্মেসি, ক্লিনিক এবং স্বাস্থ্যসেবী রয়েছেন। বাইডেন প্রশাসনের জরিপ অনুসারে, বুধবার শেষ হলে প্রায় ৯ হাজার শিশু টিকার আওতায় চলে আসবে। এছাড়া আসন্ন কয়েকদিনে আরো অন্তত ৭০ হাজার ডোজ টিকা প্রদানের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে।

৫ থেকে ১১ বছর বয়েসী ২৮ মিলিয়ন শিশু রয়েছে যারা ফাইজারের টিকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হল।

আগামী সপ্তাহে যেসব শিশু টিকার প্রথম ডোজ গ্রহণ করবে, তারা বড়দিনের আগেই দ্বিতীয় ডোজ গ্রহণের মাধ্যমে পরিপূর্ণ সুরক্ষা পেয়ে যাবে৷

শিশুদের টিকাগ্রহণ আরো সহজ করে তুলতে নিজ নিজ স্কুলে টিকাদান কার্যক্রম পরিচালনার আহবান জানিয়েছে বাইডেন প্রশাসন। একই সাথে স্কুলগুলো যেনো টিকা নিয়ে যেসব ভ্রান্ত ধারণা হয়েছে, তা দূর করতে সঠিক তথ্য প্রচার করে, সেই প্রস্তাবও রেখেছে হোয়াইট হাউজ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত