আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

পুলিশের জন্য ‘ডেডিকেটেড সার্ভিস ডেস্ক’

পুলিশের জন্য ‘ডেডিকেটেড সার্ভিস ডেস্ক’

পুলিশ সদস্যদের জন্য বিশেষায়িত ও অগ্রাধিকারভিত্তিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি সারা দেশব্যাপী সব শাখা ও উপশাখায় একযোগে ‘ডেডিকেটেড সার্ভিস ডেস্ক’ চালু করেছে। সোমবার রাজধানীর ধানমন্ডি শাখায় এক অনুষ্ঠানে এই সার্ভিস ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও কমিউনিটি ব্যাংকের পরিচালক আহমাদ মুঈদ। তিনি বলেন, এই উদ্যোগ কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও দায়িত্ববোধের প্রতিফলন। এখন থেকে দেশের যেকোনো শাখায় পুলিশ সদস্যরা জানতে পারবেন, তাদের জন্য নির্ধারিত ডেস্ক ও কর্মকর্তা রয়েছেন, যারা দ্রুত ও অগ্রাধিকারভিত্তিক সেবা দেবেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে)  কিমিয়া সাদাত। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের সদস্যরাই এই ব্যাংকের ভিত্তি। তাদের জন্য সম্মানজনক, দ্রুত ও সুবিধাজনক ব্যাংকিং সেবা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আজ থেকে প্রতিটি শাখা ও উপশাখায় থাকবে একটি ডেডিকেটেড ডেস্ক, যেখানে পুলিশ সদস্যরা বিশেষ সেবা পাবেন। যদি তাৎক্ষণিকভাবে কোনো সেবা দেওয়া সম্ভব না হয়, তবে তা সেন্ট্রাল সার্ভারে রেকর্ড করে সমাধান না হওয়া পর্যন্ত নিয়মিত ফলোআপ করা হবে।

ডেডিকেটেড সার্ভিস ডেস্কের আওতায় থাকছে-

১. অ্যাকাউন্ট, ঋণ, আমানত ও কার্ড সংক্রান্ত পূর্ণাঙ্গ সহায়তা।

২. নগদ লেনদেনে অগ্রাধিকার ও নির্ধারিত কর্মকর্তার সেবা।

৩. অসম্পন্ন সেবা বা অভিযোগ কেন্দ্রীয় ডেটাবেজে রেকর্ড করে দ্রুত সমাধানের ব্যবস্থা।

৪. সরাসরি ফোন কলের মাধ্যমে সেবার অগ্রগতি জানানো।

৫. পুলিশের জন্য প্রযোজ্য সব ব্যাংকিং পণ্য ও সেবার তথ্য এবং পরামর্শ উচ্চ লেনদেন করে এমন শাখাগুলোতে কল সেন্টারের সহায়তায় সেবা নিশ্চিত করা হবে এবং অপেক্ষাকৃত কম লেনদেনের শাখায় কর্মকর্তারা নিজ উদ্যোগে ফোন করে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় তথ্য জানাবেন।

এই উদ্যোগের মাধ্যমে কমিউনিটি ব্যাংক প্রমাণ করেছে—এটি শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং বাংলাদেশ পুলিশের নির্ভরতার অংশীদার এবং সেবার অংশীদার। সংবাদ বিজ্ঞপ্তি

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত