আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

দেশের দুর্বল ব্যাংকে হস্তক্ষেপ করে পুনর্গঠন করা হবে

দেশের দুর্বল ব্যাংকে হস্তক্ষেপ করে পুনর্গঠন করা হবে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের দুর্বল ব্যাংকগুলোয় সরকারি হস্তক্ষেপের কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। ব্যাংকিং ব্যবস্থাকে সবল করতে দুর্বল সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলোকে সরকারীকরণ করা হতে পারে। প্রয়োজনে সরকার থেকে ব্যাংকগুলোকে নতুন করে মূলধন দিয়ে পুনর্গঠনও করা হতে পারে।


বৃহস্পতিবার (১৫ মে) রাতে দুবাইয়ে প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। যৌথভাবে এ সভার আয়োজন করে জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংক। সংযুক্ত আরব আমিরাত সফরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেশটির কয়েকটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।


আহসান এইচ মনসুর বলেন, দুর্বল ব্যাংকগুলোর ক্ষেত্রে আগের যে মালিকানা আছে, সেগুলো থাকবে না। আমরা সেখানে হস্তক্ষেপ করে পুনর্গঠন করব। তবে কোনো আমানতকারী টাকা হারাবে না। আমানতকারীর চিন্তিত হওয়ার কিছু নেই। সবার স্বার্থ দেখা হবে; কাউকে বাদ দেওয়া হবে না।

বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অর্থ পাচারে জড়িতদের ধরতে প্রয়োজন বিদেশি রাষ্ট্রগুলোর সহযোগিতা নেওয়া হবে। অর্থ পাচারকারীদের সম্পদ জব্দের লক্ষ্যে বিভিন্ন দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে।


সভায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় সাম্প্রতিক বছরগুলোয় সর্বাধিক রেমিট্যান্স পাঠানোয় আমিরাত প্রবাসীদের সাধুবাদ জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। সাধারণ কর্মীদের বৈধ পথে আরও বেশি রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে ফি কমানোর বিষয়ে জোর দেন কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান।

অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রদেশে জনতা ব্যাংকের নতুন ১৩টি বুথ স্থাপনের ঘোষণা দেন জনতা ব্যাংকের চেয়ারম্যান এম ফজলুর রহমান।

জনতা ব্যাংক সংযুক্ত আরব আমিরাতের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওহাব, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবর রহমান, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান প্রমুখ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত