আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ভারত-বাংলাদেশের যৌথ ছবিতে সোহম-মিম

ভারত-বাংলাদেশের যৌথ ছবিতে সোহম-মিম

‘রংবাজ’, ‘লে হালুয়া লে’, ‘বচ্চন’ ইত্যাদির পরিচালক রাজা চন্দ তার পরের ছবির শ্যুটিং শুরু করতে চলেছেন জুনের শেষে। ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগের এই ছবির নায়ক হচ্ছেন সোহম আর নায়িকার ভূমিকায় থাকছেন বংলাদেশের বিদ্যা সিংহ সাহা মিম।
ছবির গল্প এমন এক তরুণকে ঘিরে, যে কি না আন্ডারওয়ার্ল্ডের একজন মিডলম্যান। এই ছেলেটিকে একটি মেয়ে ভালোবাসে। কিন্তু ছেলেটি তাকে এড়িয়ে যেতে চায়। কারণ, সে তার চরম অনিশ্চিত জীবনের সঙ্গে কাউকে জড়াতে চায় না।
রাজা জানিয়েছেন, এই ছবির আর একটা গুরুত্বপূর্ণ চরিত্র এক পুলিশ অফিসারের। তার ইচ্ছে, এতে মিঠুন চক্রবর্তী অভিনয় করুন। ছবির আর এক বিশেষ ভূমিকায় দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়কে। তবে এখানে তিনি কমেডিয়ান নন। ছবিতে ভিলেন হিসেবে থাকছেন আশিস বিদ্যার্থী। ছবির প্রযোজক রানা সরকার আশা রাখেন, ইন্দো-বাংলা যৌথ উদ্যোগের এই ছবি দুই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরও কাছাকাছি আনবে। ছবির সুরকার হচ্ছেন জিত্ গঙ্গোপাধ্যায় আর ইন্দ্রদীপ দাশগুপ্ত।
বাংলাদেশের হিট ছবি ‘আমার আছে জল’, ‘জোনাকির আলো’, ‘সুইটহার্ট’ ইত্যাদির নায়িকা বিদ্যা জানিয়াছেন, তিনি সোহমের ফ্যান। ‘বোঝেনা সে বোঝেনা’-য় তার পারফরম্যান্স তাকে মুগ্ধ করেছিল। সোহমের বিপরীতে অভিনয় করতে দারণ লাগবে— অভিমত মিমের। নায়ক সোহম আগেও কাজ করেছেন রাজা চন্দের সঙ্গে ‘লে হালুয়া লে’, ‘লাভেরিয়া’-য়। এটা সোহমের প্রথম ইন্দো-বাংলা প্রজেক্ট।


শেয়ার করুন

পাঠকের মতামত