আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

গিনেস বুকের রেকর্ডে 'বাহুবলী'

গিনেস বুকের রেকর্ডে 'বাহুবলী'

সালমান খানের 'বজরঙ্গি ভাইজান' মুক্তি পেয়েছে গত শুক্রবারে- তবু উৎসাহ-উদ্দীপনা কমেনি 'বাহুবলী' - Bahubali movie নিয়ে। ভারতের সবচেয়ে ব্যয়বহুল এই সিনেমা এরই মধ্যে সিনে ইতিহাসের বহু রেকর্ড ভেঙ্গে গড়েছে নতুন করে। এবার সবচেয়ে বড় পোস্টার বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল 'বাহুবলী'।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ নতুন এই রেকর্ডটিকে স্বীকৃতি দিয়েছে সম্প্রতি। গিনেস রেকর্ডের ওয়েবসাইটে জানানো হয়েছে, 'বিশ্বের সবচেয়ে বড় পোস্টারটির আয়তন ৪, ৭৯৩ দশমিক ৬৫ মিটার (৫১,৫৯৮.২১ ফুট)। পোস্টারটি তৈরি করেছে ভারতের কোচির গ্লোবাল ইউনাইটেড মিডিয়া কোম্পানি, ২০১৫ সালের ২৭ জুনে।'


গিনেস রেকর্ডে 'বাহুবলী'
বিশ্বের সবচেয়ে বড় পোস্টার
এ অর্জনে 'বাহুবলী' সিনেমার নির্মাতা এস এস রাজামৌলি ভীষণ উৎফুল্ল, আনন্দিত। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটের লিঙ্কটি নিজের টুইটার অ্যাকাউন্ট শেয়ার দিয়ে তিনি লিখেছেন, 'অবশেষে অফিসিয়াল স্বীকৃতি.. অভিনন্দন প্রেম মেনন এবং গ্লোবাল ইউনাইটেড মিডিয়ায় তার টিমকে।'
 প্রসঙ্গত, মালয় ভাষায় মুক্তি পাওয়া 'বাহুবলী' পরিবেশনার দায়িত্বে আছেন গ্লোবাল ইউনাইটেড নামের প্রতিষ্ঠানটি। প্রচারণা এবং রেকর্ডের লক্ষ্যে তারা প্রায় ৫০ হাজার স্কয়ার ফিট আয়তনের ওই পোস্টারটি নির্মাণ করে।
 উল্লেখ্য, দক্ষিণ ভারতীয় সিনেমা 'বাহুবলী' মুক্তি পেয়েছে ১০ জুলাই। হিন্দি, তামিল, তেলেগু ও মালয় ভাষায় মুক্তি দেয়া হয় দুই খণ্ডে সমাপ্য এই সিনেমার প্রথম খণ্ডটি। ২৫০ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমাটকে বলা হচ্ছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন দক্ষিণী তারকা প্রভাস, রানা ডাগুবতী, আনুশকা শেঠি ও তামান্না।
 মুক্তির দিনেই ৫০ কোটি রুপি আয় করে রেকর্ড গড়ে ছবিটি। শেষ খবর পাওয়া পর্যন্ত 'বাহুবলী'র বক্সঅফিস কালেকশন পৌঁছেছে ৩৬৫ কোটি রুপিতে।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

শেয়ার করুন

পাঠকের মতামত