আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ধর্মের টানে অভিনয় ছাড়েন অ্যানী খান

ধর্মের টানে অভিনয় ছাড়েন অ্যানী খান

মডেলিং, উপস্থাপনা ও অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন অ্যানী খান। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ২০২০ সালের ২০ মার্চ আনুষ্ঠানিকভাবে শোবিজ থেকে বিদায় নেন তিনি। এরপর থেকে ইসলামী নিয়মকানুন অনুযায়ী জীবনযাপন শুরু করেন। এখনও সেভাবেই চলছেন তিনি।

তবে গত মার্চ থেকে নতুন কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেছেন। অনলাইনে পোশাক ব্যবসা শুরু করেছেন। ‘অ্যানীস কালেকশন’ নামের সেই প্রতিষ্ঠানে বোরকা ও সালোয়ার কামিজ বিক্রি করছেন অ্যানী। শুরু থেকেই ক্রেতাদের কাছে থেকে ভালো সাড়া পাচ্ছেন তিনি।

এ প্রসঙ্গে অ্যানী বলেন, ইবাদত ছাড়া আর কোনো কাজই করি না আমি। প্রচুর সময়ও আছে আমার হাতে। তাই অনেকটা খেয়ালের বসেই ব্যবসাটি শুরু করি। তবে শুরু থেকেই ক্রেতাদের কাছে থেকে ভালো সাড়া পাচ্ছি। ঈদের পর ব্যবসার পরিধি বিস্তৃত করব। তখন আইটেমও বৃদ্ধির পরিকল্পনা আছে। এ জন্য সবার সহযোগিতা চাই। অভিনয় জগতের সহকর্মীরা এখনও আমাকে নক করেন। অভিনয়ের প্রস্তাব দেন। কিন্তু আমি সেইসব কাজ আর করতে চাই না। আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছি। বাকি জীবনটাও যেন ইবাদত-বন্দেগি করে কাটিয়ে দিতে পারি, সেই আশাবাদ রাখছি।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৯ মার্চ আল হারুনের পরিচালনায় ‘ইস্টিকুটুম’ নামের একটি ধারাবাহিক নাটকে সর্বশেষ শুটিং করেন অ্যানী খান।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত