আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আবারও জমকালো আয়োজনে রুমানার বিয়ে

আবারও জমকালো আয়োজনে রুমানার বিয়ে

আজ জনপ্রিয় অভিনেত্রী রুমানার বিয়ে। কাল ছিল তার গায়ে হলুদ। তৃতীয়বারের মত সংসার গড়তে যাচ্ছেন তিনি। তাতে কি। বিয়ে মানেইতো নতুন জীবনকে স্বাগত জানানো। নতুন জীবনকে স্বাগত জানাতে রুমানাও তাই জমকালো আয়োজনে বিয়ের উৎসবের আয়োজন করেছেন। উৎসবের যাবতীয় রসদ আনিয়েছেন বাংলাদেশ থেকে। সে খবর অনেকেরেই জানা।
কিন্তু রোমনার হলুদের আয়োজন দেখে চোখ ছানাবড়া হয়ে যেতে পারে আপনার। আসরে রুমানা প্রবেশ করেছেন রঙবহুল পালকিতে চড়ে। আর তার স্বামী ধণ্যাঢ্য ব্যবসায়ী এলিন রহমানও রঙিন ছাতা মাথায়।


আয়োজনের কমতি ছিলনা মোটেই। জমকালো মঞ্চে বসে নবদম্পতি আশির্বাদ স্বরূপ হলুদ মেখেছেন গায়। ছিলেন প্রবাসী শিল্পী অভিনেতা টনি ডায়েস, প্রিয়া ডায়েস, মডেল মিলা ইসলাম, সাংবাদিক হাসানুজ্জামান সাকিসহ অনেকে। নিউইয়র্কের উডসাইডে গায়ে হলুদ অনুষ্ঠানের আজ রুমানার বিয়ে।


শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা হলে রুমানা ও এলিনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
উল্লেখ্য, এর আগে রুমানা প্রথমে উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদকে বিয়ে করেন। পরে সে বিয়ে ভেঙ্গে গেলে দ্বিতীয় বিয়ে করেন সাজ্জাদ নামে ঢাকার আরেক ব্যবসায়ীকে। সে বিয়ে কয়েক বছর টিকলেও দিন গড়ানোর সাথে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ বাড়ছিলো। এরই মাঝে রুমানা-সাজ্জাদ ছাড়াছাড়ির গুঞ্জন শুরু হলে বছরখানেক আগে রুমানা আমেরিকায় চলে যান। সেখানে ব্যবসায়ী এলিন রহমানের সাথে পরিচয় হলে এক পর্যায়ে দুইজন প্রেমে জড়িয়ে পড়েন। এরপর তিনি দেশে না ফিরে এলিনকে বিয়ের সিদ্ধান্ত নেন।

শেয়ার করুন

পাঠকের মতামত