আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

দ্বিতীয় বিয়ে করলেন মাহি

দ্বিতীয় বিয়ে করলেন মাহি

অবশেষে ‘সারপ্রাইজ’ নিয়ে হাজির হলেন চিত্রনায়িকা মাহি। ছবি প্রকাশ করে নিজের দ্বিতীয় বিয়ের কথা জানিয়ে চমকে দিলেন তিনি।

রোববার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টা অর্থাৎ ১৩ সেপ্টেম্বর (সোমবার) ফেসবুকে নিজের বিয়ের ছবি মাহি নিজেই প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে বিয়ের মঞ্চে বর পাত্র কামরুজ্জামান সরকার রাকিবের পাশে বসে আছেন কনে মাহি। অভিনেত্রীর কাছ থেকে কাবিননামায় স্বাক্ষর নেওয়া হচ্ছে।

বিয়ের বিশেষ এই মুহূর্তে ছবিটি প্রকাশ করে মাহি জানান, সোমবার (১৩ সেপ্টেম্বর) ১২টা ৫ মিনিটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

ছবির ক্যাপশনে মাহি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ইং ১২টা ০৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই একমাত্র চাওয়া।  

গত ৬ সেপ্টেম্বর ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি জানান, ১৩ সেপ্টেম্বর তিনি সারপ্রাইজ দেবেন। এরপর থেকেই চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন- দ্বিতীয়বার বিয়ে করেছেন এ অভিনেত্রী! আর এই ঘোষণাটিই ‘সারপ্রাইজ’ হিসেবে দিতে যাচ্ছেন ‘জান্নাত’খ্যাত অভিনেত্রী। যদিও সারপ্রাইজটি গোপন রাখতে পারেননি মাহি।

জানা যায়, কামরুজ্জামান সরকার রাকিব গাজীপুরের রাজনীতিবিদ ও ব্যবসায়ী। মাহির সঙ্গে তার আগে থেকেই বন্ধুত্ব ছিল।

এদিকে মাহির নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন তার সাবেক স্বামী সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপু বলেন, ‘মাহির নতুন জীবনের জন্য শুভকামনা। আমার চাওয়া তারা ভালো থাকুক। তার জন্য আমার অনেক অনেক দোয়া ও শুভ কামনা। ’

তিনি আরও বলেন, ‘মাহির দ্বিতীয় স্বামী রাকিবকে আমি আগে থেকেই চিনি। মাহি আমার সাথে তাকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। আমরা বিভিন্ন সময় একসাথে ঘুরেছি। রাকিবের প্রথম ঘরে এক ছেলে ও এক মেয়ে আছে। সবকিছু জেনেই মাহি বিয়ে করেছেন। বর্তমানে আগের ঘরের সন্তানদের সঙ্গেই আছেন মাহি। ’

অপুকে ভালোবেসে ২০১৬ সালে বিয়ে করেন মাহি। চলতি বছরের ২২ মে পাঁচ বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এ অভিনেত্রী। এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। 

শেয়ার করুন

পাঠকের মতামত