আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আমেরিকায় শাকিব খান, বললেন ‘আলহামদুলিল্লাহ’

আমেরিকায় শাকিব খান, বললেন ‘আলহামদুলিল্লাহ’

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। চলচ্চিত্রে দীর্ঘ সময় পার করলেও এটাই তার প্রথম আমেরিকা সফর।এর আগে কখনোই যাওয়া হয়নি। একাধিকবার সিনেমার শুটিং করতে আমেরিকার ভিসার আবেদন করেছিলেন। তাতে ইতিবাচক সাড়া মেলেনি। এবার ভিসা মিলতেই তিনি উড়ে গেছেন স্বপ্নের দেশে।

সেখানে পৌঁছে টাইমস স্কয়ারে দাঁড়ানো একটি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব লিখেছেন, ‘নিউ হোপস। আলহামদুলিল্লাহ। ’

ছবিতে দেখা যাচ্ছে, শাকিবের পরনে কালো রঙের একটি শীত পোশাক। মাথায় টুপি, হাতে টিস্যু মোড়ানো পানীয়র মগ। হাসিমাখা মুখে তিনি তাকিয়ে আছেন ক্যামেরার লেন্সে।

শুক্রবার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব। সোমবার (১৪ নভেম্বর) নিউইয়র্ক শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’-এর আসরে পারফর্ম করবেন তিনি।

স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে এই অনুষ্ঠানের অন্যতম অতিথি এই চিত্রনায়ক। অ্যাওয়ার্ড অনুষ্ঠান পরিচালনা করবেন ইজাজ খান স্বপন। তিনি গণমাধ্যমকে বলেন, শাকিব খান ছাড়াও দেশের জনপ্রিয় অনেক তারকা অনুষ্ঠানে সেখানে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রে দেশের একাধিক গুণী শিল্পী রয়েছেন। তারাও অনুষ্ঠানে অংশ নেবেন। তবে চ্যানেল আইয়ের আয়োজন শেষে আরও কিছু একক পারফর্মে দেখা যাবে শাকিবকে। আগামী ৪ ডিসেম্বর তিনি অংশ নেবেন ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে।

এদিকে, শাকিব খানের ৫ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত