আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

২০২১ সালে ইয়াহুতে বেশি খোঁজা হয়েছে এই নায়িকাকে

২০২১ সালে ইয়াহুতে বেশি খোঁজা হয়েছে এই নায়িকাকে

সিনেমা থেকে শুরু করে নিজের ব্যক্তি জীবন; সবকিছু নিয়েই বছরজুড়ে কোনো না কোনো আলোচনায় থাকেন বলিউডের অভিনেত্রীরা। এর মধ্যে ঘুরে ফিরে এসেছে ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাটের নাম। তবে এদেরকে ছাপিয়ে ভক্তরা ‘ইয়াহু’তে এ বছর সবচেয়ে বেশি যাকে খুঁজেছেন তিনি হচ্ছেন সাইফ আলী খান পত্নী কারিনা কাপুর খান।

রুপালি পর্দায় কারিনাকে তেমন দেখা না গেলেও ‘ইয়াহু’-র তালিকা অনুযায়ী দেখা গেল, ২০২১-এ নায়িকাদের মধ্যে সব থেকে বেশি বার খোঁজা হয়েছে করিনাকেই। তিনি কী করছেন, কোথায় যাচ্ছেন, কেমন পোশাকই বা পরছেন এসব নিয়ে বছরজুড়ে আলোচনা-আগ্রহের যেন কমতি ছিলনা ভক্তদের মধ্যে।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন করিনা। তখন থেকেই নবাব পরিবারের নতুন সদস্যকে নিয়ে কৌতূহল তৈরি হয় অনুরাগীদের মধ্যে। এর পরেই নিজের লেখা বই প্রকাশ করেন কাপুর-কন্যা এবং চলতি বছরে চর্চায় উঠে আসেন তিনি।

এই তালিকায় করিনার পরেই রয়েছেন ক্যাটরিনা কইফ। চলতি বছরে তার বহু প্রতীক্ষিত ছবি ‘সূর্যবংশী’ মুক্তি পায়। প্রায় এক দশক পর ফের অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধেন তিনি। অন্যদিকে ভিকি কৌশলের সঙ্গে তার বিয়ের গুঞ্জন এই মুহূর্তে চর্চিত বিষয়গুলির মধ্যে অন্যতম। ক্যাটরিনা আর তার বিয়ে নিয়ে যে সকলের আগ্রহ থাকবেই, তা আর বলার অপেক্ষা রাখে না।

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার পরেই রয়েছেন আলিয়া ভাট। একাধিক বড় বাজেটের ছবি এবং রণবীর কপূরের সঙ্গে প্রেম তাকে সারা বছরই শিরোনামে রেখেছে।

তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। চলতি বছরে তার কোনও ছবি মুক্তি পায়নি। ‘৮৩’ ছবিতে রণবীর সিংহের বিপরীতে দেখা যাবে তাকে।

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত