আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সুইসাইড নোট রেখে মিস ইউএসএ’র আত্মহত্যা

সুইসাইড নোট রেখে মিস ইউএসএ’র আত্মহত্যা

সাবেক মিস ইউএসএ চেসলি ক্রিস্ট মারা গেছেন। রোববার সকালে ম্যানহাটনের একটি বিলাসবহুল বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। মৃত্যুর আগে চেসলি একটি নোট রেখে গেছেন। মার্কিন গণমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিএনএনের খবরে বলা হয়, রোববার স্থানীয় সময় সকাল সোয়া ৭টায় ভবনটির পাশের রাস্তায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ৬০তলা বিলাসবহুল একটি ভবনের নবম তলায় বসবাস করতেন চেলসি ক্রিস্ট।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মিস ইউএসএ চেসলি ক্রিস্ট। এদিকে মৃত্যুর আগে চেসলি ক্রিস্ট ইনস্টগ্রামে একটি ছবি পোস্ট করেন। তাতে লেখা ছিল, ‘দিনটি আপনার বিশ্রাম ও শান্তি নিয়ে আসুক।’

১৯৯১ সালের ২৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের মিশিগানের জ্যাকসনে জন্মগ্রহণ করেন চেসলি। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। ‘এক্সট্রা টিভি’তে একটি বিনোদনমূলক সংবাদ অনুষ্ঠানের সংবাদদাতা হিসেবে কাজ করতেন এই সুন্দরী।

চেসলি ক্রিস্টের আরেকটি পরিচয় হলো, তিনি একজন অ্যাটর্নি ছিলেন। আমেরিকার বিচার ব্যবস্থার সংস্কারে সাহায্য করতে চেয়েছিলেন। উত্তর ক্যারোলিনা থেকে আসা একটি আইন সংস্থার জন্য দেয়ানি মামলার অনুশীলন করেছিলেন ক্রিস্ট। যে সমস্ত বন্দিদের অন্যায়ভাবে শাস্তি দেয়া হয়েছিল তাদের বিনামূল্যে, কম শাস্তি পেতে সাহায্য করার জন্য কাজ করেছিলেন তিনি।

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত