আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বিয়ে করে নতুন জীবনে অভিনেত্রী সুমাইয়া শিমু

বিয়ে করে নতুন জীবনে অভিনেত্রী সুমাইয়া শিমু

কদিন আগেও পর্দায় বিয়ের কনে সেজেছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। এবার বাস্তবেই বিয়ের পিঁড়িতে বসলেন। স্বামী নজরুল ইসলাম, যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত রয়েছেন।

শিমু জানালেন, বিয়েটা পারিবারিকভাবে হয়েছে। পরিবারের পছন্দের ছেলেটির সঙ্গে কথাবার্তা হয়েছে খুব কম।
“নজরুলের সঙ্গে কথাবার্তা হয়নি খুব। খুব ব্যস্ত মানুষ। তবুও তাকে মনে হয়েছে ভীষণ বন্ধুপ্রবণ আর যত্নবান। জীবনের বাকিটা পথ এ মানুষটির সঙ্গে আমি নিশ্চিন্ত হয়েই পথ চলতে পারি।  পরিবারের সিদ্ধান্তে আর দ্বিমত করিনি।”
শিমু জানালেন, তাদের আংটি বদল হয়েছে ঈদ-উল-ফিতরে, বুধবার হলো গায়ে হলুদ। আর শুক্রবার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলো। ঈদের পরদিনই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকার একটি রেস্তোরাঁয় আংটি বদল করেন শিমু ও নজরুল। শনিবার ঢাকার নিকুঞ্জের হোটেল লা মেরিডিয়ানে শিমু ও নজরুলের বৌভাতের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
নতুন জীবনে পা রেখে  শিমু কৃতজ্ঞতা জানাতে ভুলেননি তার ভক্ত-অনুরাগীদের। দোয়াও চাইলেন তাদের কাছে।

“অভিনেত্রী হিসেবে দর্শকের ভালোবাসা, সম্মানের কমতি হয়নি। নতুন জীবনের শুরুতে আমি সবার কাছে দোয়া চাইছি। দোয়া করবেন,  এ জীবনেও আমি সফল হতে পারি।”

অভিনয়শিল্পী সুমাইয়া শিমু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতিবিজ্ঞান বিভাগ থেকে এমএসএস করেছেন। একই বিশ্ববিদ্যালয়ের ড্রামাটিকস বিভাগ থেকে পিএইচডি করছেন তিনি। নজরুল ইসলাম নিউজিল্যান্ডের মেসি বিশ্ববিদ্যালয় থেকে এমএস করেছেন।


শেয়ার করুন

পাঠকের মতামত