আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

প্রথম অভিনয় শিল্পী হিসেবে বাংলা নাটকে ইতিহাস গড়লেন অপূর্ব

প্রথম অভিনয় শিল্পী হিসেবে বাংলা নাটকে ইতিহাস গড়লেন অপূর্ব

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ইতোমধ্যে অভিনয়ের পাশাপাশি নাট্যকার হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। সেই সঙ্গে প্রযোজক হিসেবেও রয়েছে তার নাম। প্রযোজনা প্রতিষ্ঠানের নাম হচ্ছে ‘ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট’। এদিকে টেলিভিশন নাটকের পাশাপাশি এখন নিয়মিত ওটিটি প্লাটফর্মেও দুর্দান্ত অভিনয় করে চলেছেন।

তার এই দীর্ঘ অভিনয়ের ক্যারিয়ারে আরও নতুন একটি রেকর্ড করলেন তিনি। বাংলা নাটকের ইতিহাসে প্রথম অভিনয়শিল্পী হিসেবে তার অভিনীত ৫০টি নাটক কোটি ভিউয়ার পূর্ণ করেছে সম্প্রতি।

বিশেষ এই খবরটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজের মাধ্যমে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করেছেন অপূর্ব। যদিও পোস্টটি এডমিন থেকে দেওয়া হয়েছে। সেখানে তাকে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন।

একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখো হয়েছে, ‘প্রথম অভিনয় শিল্পী হিসেবে বাংলা নাটক ইতিহাসে ৫০তম নাটকে কোটি পূর্ণ করলেন জিয়াউল ফারুক অপূর্ব৷ নাটক ইতিহাসে প্রথম কোটি, প্রথম ১০টা নাটক কোটির পর এবার ৫০তম নাটকের কোটিরও মাইলফলক স্পর্শ করলেন তিনি৷ মজার ব্যাপার হচ্ছে তার প্রথম কোটি ‘বড় ছেলে’ হয়েছে ৩৪ দিনে, আজকে ৫০ তম কোটি নাটক ‘বস আই হেইট ইউ’ করেছে ১৯ দিনে৷’

প্রসঙ্গত, কোটি ভিউ অতিক্রম করা অপূর্ব’র ৫০ নাটক হলো- বড় ছেলে, অবুঝ দিনের গল্প, ব্যাচ ২৭- দ্য লাস্ট পেজ, ভালো থেকো তুমিও, দ্য পারফেক্ট ম্যান, ভালোবাসি তুমি আমি, মিস্টার এন্ড মিসেস চাপাবাজ, বিনি সুতোর টান, এক্সচেঞ্জ, যদি তুমি জানতে, গোলাপী কামিজ, হঠাৎ দেখা, ফার্স্ট লাভ, প্রেমছবি, ক্যান্ডি ক্রাশ, শেষ পর্যন্ত, জীবন, শুধু তুমি, পার্টনার, তোমার অপেক্ষায়, গল্পটা তোমারই, কেমন যেন তুমি, আমার প্রেম তুমি, চারুর বিয়ে, ফ্যাশন, পার্টনার, ভালোবাসা তুই, সুখে দুঃখে, কতদিন পর হল দেখা, বিয়ে, প্রিয় তুমি, শুনতে কি পাও, ড্রিম গার্ল, রঙিলা ফানুস, তেজপাতা, ঝগড়াবাড়ি, আমার পক্ষে তোমাকে রাখা সম্ভব না, আনটোল্ড লাভস্টোরি, ব্যাচ ২৭, পিছুটান, আগডুম বাগডুম, তোমার ভালোবাসার জন্য, ভেরি রিসেন্টলি, বৌ এত সুইট ক্যান, হঠাৎ বৃষ্টি এলো, প্রেমে পড়া মানা, খুঁজি তোমায়, পাশের বাসার ছেলেটা, অবুঝ দিনের গল্প ২, চ্যালেঞ্জ ও বস আই হেট ইউ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত