আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

স্পেশাল খবর আসছে: দেশে ফিরে শাকিব খান

স্পেশাল খবর আসছে: দেশে ফিরে শাকিব খান

দীর্ঘ নয় মাস পর আজ দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। এই দীর্ঘ সময় তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছিলেন।

ফিরেই ঢালিউডের শীর্ষ এ নায়ক বললেন, ‘দারুণ কিছু অভিজ্ঞতা নিয়ে দেশে এলাম। তবে এই নয় মাস দেশের মানুষের আমাকে যাঁরা ভালোবাসেন, তাঁদের ভালোবাসা অনেক মিস করেছি।’

শাকিব খান বলেন, ‘আপনারা সবাই যে আমাকে এত মিস করেছেন, ভালোবেসেছেন, আমি সত্যিই মুগ্ধ। আপনাদের এত দিন আমি ভীষণ মিস করেছি। আমি বিমানে উঠে কিছুক্ষণ পরপর এয়ার হোস্টেসকে জিজ্ঞেস করছিলাম, আর কতক্ষণ লাগবে। আমি নিজেও আপনাদের সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে ছিলাম।’

ঢাকায় ফেরার পর কোন কাজগুলোতে নজর দেবেন? এমন প্রশ্নের উত্তরে শাকিব, ‘মাত্রই তো দেশে এলাম। আগামীতে কী কাজ করব, তা সময়ই বলে দেবে। তবে এটুকু বলতে পারি স্পেশাল খবর আসছে। সামনে অনেক ভালো ভালো কিছু অপেক্ষা করছে। আমার চেষ্টা ছিল সব সময়ই বাংলা ছবির জন্য কিছু করার। আমাদের বাণিজ্যিক ছবি বিশ্ব বাজারে ছড়িয়ে দেওয়ার কাজ করেছি। একটা জিনিস বুঝতে হবে, সিনেমার জন্য ভাষা কোনও ফ্যাক্ট না। কোরিয়ান ছবি, তামিল ছবি, অন্য ইন্ডাস্ট্রির ছবি বিশ্ব বাজারে দাপিয়ে বেড়াচ্ছে। আমাদেরও সেদিকটা নিয়ে কাজ করতে হবে।’

গুঞ্জন রয়েছে, মাত্র মাস তিনেকের জন্য দেশে ফিরেছেন শাকিব খান। নভেম্বরে আবার পাড়ি দেবেন যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে শাকিব বলেন, ‘এটা তো আমার দেশ। আমি তো এখানেই থাকব। আমি কোথায় যাব?’

বুধবার দুপুর ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বহন করা বিমানটি অবতরণ করে। বিমানবন্দর থেকে বের হয়েই গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। গণমাধ্যমকর্মী ও শত শত ভক্তের উপস্থিতিতে মুগ্ধ হন এই নায়ক।

বেলা দেড়টার দিকে বিমানবন্দর থেকে শাকিব খানকে বের হতে দেখেই ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়ে।

এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রিয় নায়ককে ফুল দিয়ে বরণের প্রস্তুতি নেন প্রায় ৩০০ ভক্ত। শাকিবকে স্বাগত জানাতে নায়কের অফিশিয়াল ফেসবুক গ্রুপে ভক্তদের নির্দিষ্ট তারিখে বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছিল। দেশের বিভিন্ন জায়গা থেকে অনুরাগীরা সাড়া দিয়ে সেখান অপেক্ষা করেন।

গত বছরের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। নয় মাসের এই প্রবাসজীবনে শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ৪৩তম জন্মদিনে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছেন; নায়িকা মার্কিন নবাগত অভিনেত্রী কোর্টনি কফি। নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে সিনেমাটির মহরত হয়।

গণমাধ্যমের খবর, যুক্তরাষ্ট্রে স্থায়ী আবাসনের প্রাথমিক স্বপ্ন পূরণ হয়েছে দেশের এই শীর্ষ নায়কের। 

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত