আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

জনি ডেপের নতুন প্রেম

জনি ডেপের নতুন প্রেম

বছরজুড়েই আলোচনার কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় হলিউড অভিনেতা জনি ডেপ। সাবেক স্ত্রীর সঙ্গে মামলা এবং তাদের সম্পর্ক নিয়ে সিনেমা নির্মাণের খবরের রেশ এখনও কাটেনি। এরইমাঝে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছে চুটিয়ে প্রেম করছেন এই হলিউড তারকা! কিন্তু কার সঙ্গে জনি প্রেম করছেন, তা নিয়ে অনেকদিন ধরেই জল্পনা- কল্পনা চলছিল তার ভক্তদের মাঝে। তবে এবার প্রকাশ্যে এলো তার প্রেমিকার নাম পরিচয়।

জানা গেছে, লন্ডনের আইনজীবী জোয়েল রিচের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন জনি । বিভিন্ন সময় একাধিক স্থানে তাদের ডেটিং করতেও দেখা গেছে। একাধিক হলিউডি গণমাধ্যম প্রকাশ করেছে, জনি ডেপ তার মানহানির মামলার একজন আইনজীবীর সাথে ডেটিং করছেন। যিনি ২০১৮ সালে জনির একটি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে করা মানহানির মামলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। জনির সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের দাবির ভিত্তিতে একটি প্রতিবেদন লেখা হয়েছিল ওই সংবাদমাধ্যমে।

এরপর সেই সংবাদমাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি। রিপোর্টে জনির সঙ্গে ক্যামিল ভাস্কেজের প্রেমের সম্পর্ক প্রকাশিত হয়। যদিও সে সময় ক্যামিল রিপোর্টটিকে গুজব, যৌনবাদী এবং অনৈতিক বলে অভিহিত করেন।

তিনি জানান, জনির সঙ্গে তার ৪ বছরের বেশি সময়ের বন্ধুত্ব। এমনকি জনি তার ক্লায়েন্ট। প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে, জনি-অ্যাম্বারের মামলার শুনানি চলাকালীনও জনিকে সমর্থন করার জন্য ভার্জিনিয়ার আদালতে উপস্থিত ছিলেন জোয়েল রিচ। যদিও তিনি আইনজীবী দলের অংশ ছিলেন না তিনি।

তারা জোয়েল রিচ সম্পর্কে আরও জানিয়েছে, আইনজীবী জোয়েল রিচ বিবাহিত এবং তার বিবাহবিচ্ছেদ এখনও চূড়ান্ত হয়নি । এছাড়াও তার বর্তমান সংসারে স্বামীর সঙ্গে দুটি সন্তানও রয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। সেই জায়গা থেকে এখন দেখার বিষয় তাদের এই সম্পর্ক কোথায় গিয়ে শেষ হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]



শেয়ার করুন

পাঠকের মতামত