আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

শাকিব খান একটা ফুল প্যাকেজ: পূজা চেরি

শাকিব খান একটা ফুল প্যাকেজ: পূজা চেরি

শাকিব খান ও বুবলির ইস্যুতে সম্প্রতি নাম জড়িয়েছিল পূজা চেরির। তবে এ সম্পর্কে পূজার কোনো মন্তব্য না আসায় ভক্ত মহলে ছড়িয়ে পড়ে নানা কথা। অবশেষে শাকিব খান ইস্যুতে গনমাধ্যমের কাছে মুখ খুলেছেন অভিনেত্রী।

শাকিব খান ও বুবলির সন্তানের পরিচয় সামনে আসে কিছুদিন আগেই। এরপরই গোটা ইন্ডাস্ট্রিতেই রীতিমতো ঝড় ওঠে। এরই মধ্যে শাকিব খানের সাথে সম্প্রতি একটি ছবির শ্যুটিংয়ের জন্য পূজার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা চলছে, এমন খবর ছড়িয়ে পড়তে অভিনেতার সাথে পূজার নাম জড়িয়ে বিভিন্ন তথ্য ভেসে আসতে থাকে। তবে এ নিয়ে শুরু থেকেই চুপ ছিলেন পূজা। তার মৌনতার সুযোগে আরও ডালপালা মেলে জল্পনা ও গুজবের।

তবে মৌনতা ভেঙে অবশেষে এ বিষয়ে নিজের মন্তব্য গনমাধ্যমকে জানিয়েছেন পূজা চেরি। গনমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব খানের প্রসঙ্গে পূজা বলেন, তিনি একজন খুব ভালো অভিনেতা, তিনি তো সুপারস্টার। সবকিছু মিলিয়ে তিনি একটা ফুল প্যাকেজ। তিনি ইন্ডাস্ট্রির নায়ক, আমিও একজন নায়িকা। সব মিলিয়ে যদি ভালো মনে হয় আর দর্শকরাও যদি চায়, তাহলে অবশ্যই তার সাথে আমি কাজ করবো।

শোনা যাচ্ছিল, এই ইস্যু নিয়ে পূজা ও বুবলির মধ্যে তৈরি হয়েছে দা-কুমড়ো সম্পর্ক। তবে বুবলি সম্পর্কে পূজা বললেন সম্পূর্ণ ভিন্ন কথা। তিনি বলেন, বুবলি আপুর সাথে আমার দুইদিন দেখা হয়েছে, হাই হ্যালো হয়েছে। মনে হয়েছে যে উনি অনেক ভালো, অনেক পজেটিভ। আর অপু দিদির সাথে খুব ভালো সম্পর্ক। আমার কাছে মনে হয়েছে তারা দুজনই ভালো। তাদের সাথে আমাকে জড়িয়ে বাজে কোনো মন্তব্য করার কোনো কারণ আমি দেখছি না।

তবে এতোদিন কেনো চুপ ছিলেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পূজা বলেন, আমি ভেবেছিলাম যেহেতু এটা মিথ্যা একটা নিউজ, ১-২ ঘণ্টা পরই মানুষ বুঝে যাবে যে এটা একটা ফেক। এ জন্য এ নিয়ে আমি কিছু বলিনি, চুপ ছিলাম। এখন দেখছি চুপ থাকার কারণে বিষয়টা আরও বেশি নোংরা হয়ে যাচ্ছে।

পূজা আরও বলেন, আপনারা তো কখনো আমাকে দেখেননি। আগে দেখুন, তারপর বলুন কোনটা ভালো বা কোনটা খারাপ। না দেখে বলাটা উচিত না। আমার ব্যক্তিগত জীবনে আমি অনেক কিছুই করতে পারি। সেটা আমি অবশ্যই পেশাগত জায়গায় বলবো না। কিন্তু এখন সবাইকে বলতে চাই, সত্যিটা জানার চেষ্টা করুন। প্রমাণ বের করার চেষ্টা করুন, তারপর বলুন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত