আপডেট :

        হান্টিংটন বিচে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য প্যারেডে হাজারো মানুষের ঢল

        দুর্ঘটনা মামলায় অভিযুক্ত ন্যান্সি পেলোসির স্বামী

        মিসিসিপিতে মা, খালা ও দুই বছরের শিশুকে গুলি করে হত্যার ঘটনায় চতুর্থ সন্দেহভাজন গ্রেপ্তার

        নিউইয়র্কের সমুদ্রসৈকতে সাঁতার কাটতে নেমে হাঙরের হামলার শিকার ১

        তিব্বতের স্বাধীনতার দাবিতে জাতিসংঘের সামনে আত্মাহুতি, মারা গেলেন তিব্বতি আন্দোলনকারী

        আতশবাজি আর বিমান মহড়ায় উদযাপিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস

        ক্যাল স্টেট সান বার্নার্ডিনোর কাছে পাহাড়ে দাবানল, আগুনের বিস্তার নিয়ন্ত্রণে

        নিউইয়র্কে তারকাখচিত অনুষ্ঠানে টেলর সুইফট ও ট্রাভিস কেলসের বিয়ে

        তীব্র গরমে যুক্তরাষ্ট্রজুড়ে স্বাধীনতা দিবসের নানা আয়োজন বাতিল

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উদযাপনে জাঁকজমকপূর্ণ আয়োজন, ভাষণ দেবেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ১১ হাজার চালককে আবারও ড্রাইভিং পরীক্ষা দিতে হবে

        লস এঞ্জেলেসে ‘ডেলাইটিং’ পার্কিং আইন কার্যকর, নিয়ম ভাঙলেই ৬৩ ডলার জরিমানা

        যুক্তরাষ্ট্রে নবজাতকদের দেওয়া হবে ‘ফ্রিডম ২৫০’ বিশেষ সোশ্যাল সিকিউরিটি কার্ড

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ২০ লাখের বেশি যাত্রীর চাপ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যৌনপাচারবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

        গাছের ডাল ভেঙে ৮ বছরের শিশুর মৃত্যু, পরিবার পাচ্ছে ১ কোটি ৪৬ লাখ ডলার ক্ষতিপূরণ

        বিমানের দরজা খোলার চেষ্টা, জরুরি অবতরণ করতে বাধ্য হলো ফ্লাইট

        ওহাইওর একটি বাড়ি থেকে অমানবিক পরিবেশে ১৬ শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪ প্রাপ্তবয়স্ক

        এম্পায়ার স্টেটে উঠে প্রেমের প্রস্তাব, আটক দুইজন

        যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে নবায়ন করল না উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি

কাঁদলেন বুবলী, বললেন আমি কারও সংসার ভাঙিনি

কাঁদলেন বুবলী, বললেন আমি কারও সংসার ভাঙিনি

'আমার জন্য কারও সংসার ভাঙেনি। আমি তাদের মাঝে আসার আগে থেকেই তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। অপু বিশ্বাস তো নিজেই বলেছেন, তার সাথে শাকিব খানের যোগাযোগ বন্ধ ছিল। তখন তো আমি ছিলাম না।' রোববার ৮১ মিনিটের একটি ভিডিও প্রকাশ করে নিজের বিরুদ্ধে আসা একাধিক অভিযোগ নিয়ে এভাবেই মুখ খুলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সেখানে তিনি দাবি করেছেন, চার বছরের বিবাহজীবনে শাকিবের থেকে কোন টাকা নেননি তিনি। বুবলী জানান, সিনেমায় যখন তিনি আসেন, তখন অপু অজ্ঞাতবাসে। অপু যখন সন্তানসহ প্রকাশ্যে আসেন, তখন তার ফোনে কথা হয়েছিল বলে জানান এই নায়িকা।

শাকিবের মাধ্যমেই সিনেমায় আসা বুবলীর এবং ধীরে ধীরে তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কও তৈরি হয় জানিয়ে ভিডিওতে বুবলী বলেন, ‘২০১৬ থেকে আমি কাজ করছি। শাকিব খান, যিনি আমার সন্তানের বাবা, আমার স্বামী, তার সঙ্গে আমি কাজ শুরু করি বা সুযোগ পাই। উনি আমাকে মেন্টর হিসেবে গাইড করতেন। ওনার মাধ্যমেই আমার ফিল্মে আসা। ওই সময়ে আমি কেন, পুরো বাংলাদেশের কেউ কি জানতেন উনার আগের কোনো সম্পর্ক নিয়ে? এটা কিন্তু আমরা কেউই জানতাম না।’ অপুর সঙ্গে দূরত্বের পর বুবলীর কিভাবে বুবলী শাকিবের সম্পর্কে জড়ান সেটা নিয়ে নায়িকা বলেন, ‘সে সময় উনি প্রায়ই বলতেন, উনি সেটেলড হতে চান।’ শাকিব খানের এমন ইঙ্গিত পেয়েই বুবলী ধীরে ধীরে সম্পর্কে জড়িয়ে পড়েন। সিনেমায় যখন বুবলী আসেন, তখন অপু অজ্ঞাতবাসে। অপু যখন সন্তানসহ প্রকাশ্যে আসেন, তখন ফোনে কথা হয়েছিল বলে জানান বুবলী।

অপু বিশ্বাসের সঙ্গে কোনোদিনই দেখা হয়নি জানিয়ে বুবলী বলেন, “উনি আমার সিনিয়র আর্টিস্ট। কিন্তু কোনোদিনই আমার সাথে উনার সামনাসামনি দেখা হয়নি। ২০১৭ সালে যখন উনি টেলিভিশনে গিয়ে নিজের সন্তানের কথা প্রকাশ করেন, তার আগে আমাকে ফোন করেছিলেন এবং খুবই খারাপ ব্যবহার করেছিলেন।”  অপু-শাকিবের সংসার ভাঙার জন্য নিজের দায় অস্বীকার করে বুবলী বলেন, “কেউ যদি সংসার জীবনে অসুখী থাকেন, তারপর যদি অন্য কারও সাথে সম্পর্কে জড়ান, যার সাথে সম্পর্কে জড়ালেন সেখানে তার কী দোষ? 'আমি তো এসেছি অনেক পরে। কিন্তু তাদের প্রবলেমগুলো তো অনেক আগে থেকেই ছিল। আমাকে শাকিব খান তখন বলেছিলেন, তিনি সেই সম্পর্কটাতে সুখী না। 'আমার জন্য কারও সংসার ভাঙেনি। আমি তাদের মাঝে আসার আগে থেকেই তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। অপু বিশ্বাস তো নিজেই বলেছেন, তার সাথে শাকিব খানের যোগাযোগ বন্ধ ছিল। তখন তো আমি ছিলাম না।' ৪১ মিনিটের ওই ভিডিওতে বুবলী দাবি করেছেন, চার বছরের বিবাহজীবনে শাকিবের থেকে কোন টাকা নেননি তিনি।

বুবলীর ভাষ্য , ‘অনেকে বলে থাকেন, আমি নাকি শাকিব খানের কাছ থেকে অনেক আর্থিক সহায়তা নিই। এই কথাটাও সম্পূর্ণ ভুল। বিয়ে বা আমার সন্তান পৃথিবীতে আসার পর থেকে আমি কোনও আর্থিক সহায়তা নিইনি। স্বামী বা সন্তানের বাবা হিসেবে অবশ্যই এটা ওনার অনেক বড় দায়িত্ব। কিন্তু এটা সম্পূর্ণ তার ওপর নির্ভর করে। আমার সন্তানের বয়স তিন বছরের কাছাকাছি, আজ অব্দি আমি কখনোই আর্থিক সহায়তা নিইনি। সমস্ত কিছু নিজেই বহন করছি।’ নায়িকা আরও জানিয়েছেন, ‘সন্তানকে নিয়ে আমেরিকায় থাকার সময়টাতে অনেক বড় অংকের খরচ হয়েছে। প্রায় এক বছরের মতো থাকতে হয়েছিলো। তখন তিনি (শাকিব) ১৫ হাজার ডলারের মতো হেল্প করেছিলেন। বাকি প্রায় ৩০ হাজার ডলারের মতো আমি নিজে বহন করেছিলাম। টাকার অংকটাও বললাম, কারণ এটা নিয়ে অনেক ভুল নিউজ হয়েছে। গিফট বা উপহারের বিষয়গুলো আলাদা। তবে আর্থিক সহায়তা কখনও নিইনি। বুবলী নিজের বিয়ে প্রকাশের আগে শাকিব-অপুর ছেলে জয়ের জন্মদিনে নিজের ‘বেবি বাম্প’র ছবি দিয়েছিলেন সোশাল মিডিয়ায়, যা নিয়ে সমালোচনা হয়।

তার ব্যাখ্যা দিয়ে বুবলী বলেন, “আমার বা শাকিব খানের কাছের মানুষ যারা আছেন, তারা জানেন আমি জয়ের বিষয়ে কতটা পজিটিভ। আমি আসলে অত ভেবে-চিন্তে সেদিন বেবি বাম্পের ছবি শেয়ার করিনি। আমি হয়ত একটা ইমোশনাল জায়গা থেকে বেবি বাম্পের ছবি শেয়ার করেছি। সেখানে আপনারা কেন জয়কে ইনভলভ করছেন? আমি তো শুধু বেবি বাম্পের ছবি শেয়ার করেছি। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি।”


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত