আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সালমানের বিরুদ্ধে সাবেক প্রেমিকার গুরুতর অভিযোগ

সালমানের বিরুদ্ধে সাবেক প্রেমিকার গুরুতর অভিযোগ

বলিউড সুপারস্টার সালমান খানের জীবনে একাধিক নারী এসেছেন, আবার চলেও গেছেন। একসময় নায়িকাদের সঙ্গে তাঁর মাখো-মাখো প্রেমের নানা কথা শোনা যেত বিটাউনের অলিগলিতে। এরকমই এক প্রেমের উপাখ্যান শোনা গিয়েছিল অভিনেত্রী সোমি আলীর সঙ্গে। তবে এই প্রেমের ইতি মোটেও সুখকর ছিল না। তাই বিচ্ছেদের দীর্ঘ সময় পরও সোমি সালমানের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন। সম্প্রতি এক পোস্টের মাধ্যমে সাবেক এ অভিনেত্রী ভাইজানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তবে সোমি সেই পোস্টটি আবার মুছেও দিয়েছেন।

প্রথমে বন্ধুত্ব, পরে প্রেম, এখন প্রায় শত্রুতার পর্যায়ে পৌঁছে গেছে সালমান ও সোমির সম্পর্ক। অন্তত সোমির বিভিন্ন পোস্টে তা স্পষ্ট। এমনকি বিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকারেও সোমি সালমানের বিরুদ্ধে তোপ দেগেছেন। সোমির নতুন এক পোস্টে সাড়া পড়েছে বিনোদন পাড়ায়। এ অভিনেত্রী ভাইজানের সঙ্গে তাঁর পুরোনো এক ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে যে সালমান সোমিকে গোলাপ ফুল দিচ্ছেন। সোমি এই পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, ‘এখন অনেক কিছু হওয়ার বাকি। আমার অনুষ্ঠানকে ভারতে নিষিদ্ধ করা হয়েছে। আমার বিরুদ্ধে মামলা করে ধমকানো হচ্ছে। তুমি এক ভীতু মানুষ।

এখানে আমাকে রক্ষা করার জন্য ৫০টা আইনজীবী দাঁড়িয়ে আছেন। তাঁরা আমাকে সিগারেটের ছ্যাঁকা ও শারীরিক অত্যাচারের হাত থেকে বাঁচাবেন। তুমি আমার সঙ্গে এসব কয়েক বছর ধরে করেছ’। সালমানকে যাঁরা সমর্থন করেছেন, তাঁদের ওপরও চটেছেন সোমি। তিনি তাঁর পোস্টটিতে আরও লিখেছেন, ‘মেয়েদের ওপর অত্যাচার করে এমন মানুষকে যেসব অভিনেত্রীরা সমর্থন করেন, তাঁদের লজ্জা পাওয়া উচিত’। সালমানের বিরুদ্ধে সোমির এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। পরে সোমি পোস্টটি মুছে দেন। তবে মুছে দেওয়ার কারণ এখনো জানা যায়নি। এই অভিনেত্রী একসময় ভাইজানের ভক্ত ছিলেন। পরে একে অপরের ভালো বন্ধু হয়ে উঠেছিলেন। তারপর প্রেম। তবে এই প্রেম বেশি দিন গড়ায়নি। সোমি বলেছিলেন, সালমান তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। তাই তিনি এই বলিউড তারকার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত