আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

স্ত্রী ক্যাটরিনার প্রশংসায় পঞ্চমুখ ভিকি

স্ত্রী ক্যাটরিনার প্রশংসায় পঞ্চমুখ ভিকি

ভালোবাসা সবসময়ই একটা পথ খুঁজে নেয়, এই কথায় ভক্তদের বিশ্বাসের ভিত মজবুত করেছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ভালোবেসে তারা বিয়ে করেছেন গত বছরের ডিসেম্বরে। ক্যাটরিনার মতো তুমুল জনপ্রিয় তারকার সঙ্গে তরুণ অভিনেতা ভিকির বিয়ে, প্রথম দিকে তো অনেকে বিশ্বাসও করতে পারেননি। তবে তারা বুঝিয়ে দিয়েছেন, খ্যাতি বা ধনসম্পদ নয়, ভালোবাসাই আসল শক্তি।

বিয়ের পর থেকে ক্যাটরিনা ও ভিকি একে-অপরের প্রশংসায় প্রায়শই সরব হন। যা তাদের মধ্যকার সুসম্পর্কেরই বহিঃপ্রকাশ। সম্প্রতি আবারও স্ত্রীর বন্দনায় মেতে উঠলেন ভিকি। জানালেন, বলিউড ইন্ডাস্ট্রি যে কয়জন মানুষের দ্বারা আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি পেয়েছে, ক্যাটরিনা তাদের একজন।

ভিকির ভাষ্য, ‘আমি সবসময় বলি, ইন্ডাস্ট্রি হাতেগোনা কিছু মানুষের দ্বারা পরিচিতি পায়। নিজের কাজের মাধ্যমে ক্যাটরিনা সেরকম একজন হয়েছেন। অমিতাভ বচ্চন যেমন আন্তর্জাতিক পর্যায়ে বলিউডের প্রতিনিধিত্ব করেন, ক্যাটরিনাও তেমনই। হেমা মালিনীও এরকম একজন ছিলেন।’

‘ক্যাটরিনা সেই মর্যাদা অর্জন করেছে, আমি বিশ্বাস করি, সেখানে পৌঁছানো সহজ নয়। যা কিছু সে করেছে বা পেয়েছে, সবকিছু নিজের যোগ্যতায়। এজন্য আমি তাকে অনেক সম্মান করি এবং ওই পর্যায়ে পৌঁছাতে আমাকে আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে। এটা দারুণ ব্যাপার যে আমরা একে-অন্যকে সম্মান করি এবং পরস্পরের কাছ থেকে অনেক কিছু শেখার আছে’- গর্বিত স্বামী হিসেবে বললেন ভিকি কৌশল।

প্রসঙ্গত, ভিকি কৌশলকে সর্বশেষ দেখা গেছে ‘গোবিন্দ নাম মেরা’ সিনেমায়। এটি মুক্তি পেয়েছে গত ১৬ ডিসেম্বর। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। অন্যদিকে ক্যাটরিনা শেষবার পর্দায় হাজির হয়েছেন ‘ফোন ভূত’ সিনেমায়। যেটা মুক্তি পায় গত ৪ নভেম্বর।

সূত্র: ইন্ডিয়া টুডে


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত