আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মধ্যরাতে সালমানকে শুভেচ্ছা জানাতে ছুটে গেলেন শাহরুখ

মধ্যরাতে সালমানকে শুভেচ্ছা জানাতে ছুটে গেলেন শাহরুখ

শাহরুখ-সালমানের মধ্যে কাজের প্রতিযোগিতা আছে কিন্তু প্রতিহিংসা নেই। তাই তো বরাবরই একে অপরের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাদের। ব্যক্তিগত জীবনে সালমান-শাহরুখ বেশ ভালো বন্ধু। নানা ঘটনায় সেটা প্রমাণিত। তাই বন্ধুর বিশেষ দিনে মধ্যরাতেই ছুটে যান গেলেন শাহরুখ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শুভেচ্ছায় ভাসালেন সালমানকে।

আজকে সালমান খানের জন্মদিন। দিনটিতে ৫৭ বছর বয়েসে পা দিলেন বলিউডের এই মোস্ট এলিজেবল ব্যাচেলর। বিশেষ দিনটি তাই বিশেষভাবেই পালিত হচ্ছে। গতকাল রাত থেকেই পরিবার বন্ধু-বান্ধবদের নিয়ে বিশেষ দিনটি উদযাপন শুরু হয়েছে তার। বলিউডভিত্তিক নিউজ পোর্টাল পিংকভিলা জানায়, মাঝরাতে সালমানকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন শাহরুখ খান।

প্রতিবেদনে বলা হয়, রাতের প্রথম প্রহরেই সালমান খঅনের পানভেলের ফার্মহাউজে প্রতি বছর তার জন্মদিনের আয়োজন শুরু হয়। কিন্তু গতকাল তা হয়নি। সালমানের বোন অর্পিতা তার বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন। সেই পার্টিতে যোগ দিতে মাঝরাতে ছুটেগেছেন শাহরুখ খান। মধ্যরাতে শাহরুখ-সালমান দুজনেই কালো রঙের পোশাক পরেছিলেন। উভয় উভয়ের হাত শক্ত করে ধরেছিলেন। সেই ছবি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শাহরুখ খান ছাড়াও জন্মদিনের এ পার্টিতে বলিউডের সুনীল শেঠি, সোনাক্ষী সিনহা, টাবু, জাহ্নবী কাপুর, কার্তিক আরিয়ান, পূজা হেগড়ে, রিতেশ, জেনেলিয়া প্রমুখরা হাজির ছিলেন। আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে শাহরুখ খানের বহুল প্রতিক্ষিত ছবি 'পাঠান'। ছবিটিতে অতিথি চরিত্রে সালমান খানকেও দেখা যাবে। অন্যদিকে, সালমান খানের পরবর্তী সিনেমা ‘টাইগার থ্রি’। এ সিনেমাও আগামী বছর মুক্তি পাবে। শোনা যাচ্ছে,‘টাইগার থ্রি’তেও অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখকে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত