আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘অ্যাভাটার টু’র আয় ছাড়ালো ১ বিলিয়ন ডলার

‘অ্যাভাটার টু’র আয় ছাড়ালো ১ বিলিয়ন ডলার

বক্স অফিসে তাণ্ডব করছে জেমস ক্যামেরন নির্মিত হলিউড সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। মুক্তির ১২ দিনের মধ্যেই এর আয় ছাড়িয়েছে ১ বিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ২৭০ কোটি টাকারও বেশি!

গত ১৬ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বহুল আকাঙ্ক্ষিত এই সিনেমা। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত সিনেমাটির বৈশ্বিক আয় ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। তথ্যটি নিশ্চিত করেছেন মার্কিন লেখক ও সাংবাদিক এরিক ডেভিস। তিনি জানান, ‘অ্যাভাটার টু’ অফিসিয়ালি এক বিলিয়নের ক্লাবে প্রবেশ করেছে। এর মধ্যে ৩০০ মিলিয়ন ডলার এসেছে যুক্তরাষ্ট্র থেকে। বাকি ৭০০ মিলিয়ন ডলার আয় হয়েছে বিশ্বের অন্যান্য দেশ থেকে।

দুই সপ্তাহের কম সময়ে ‘অ্যাভাটার টু’ ছাড়িয়ে গেছে ‘ব্ল্যাক প্যানথার: ওয়াকান্ডা ফরএভার’ (৮০০ মিলিয়ন ডলার), ‘দ্য ব্যাটম্যান’ (৭৭০ মিলিয়ন ডলার), ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ (৭৬০ মিলিয়ন ডলার) সিনেমাগুলোর বৈশ্বিক আয়কে। যে হারে সিনেমাটির আয় বেড়ে চলেছে, তাতে নতুন এক মাইলফলক তৈরি হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

এর আগে জেমস ক্যামেরন ‘অ্যাভাটার’ বানিয়েছিলেন। ২০০৯ সালে মুক্তি পাওয়া সেই সিনেমা এখনও বিশ্বের সর্বকালের সর্বোচ্চ আয়ের রেকর্ড নিজের করে রেখেছে। দীর্ঘ ১৩ বছর পর তিনি সিনেমাটির সিক্যুয়েল নির্মাণ করলেন। উল্লেখ্য, প্রায় ৪৬০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত হয়েছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। এতে অভিনয় করেছেন স্যাম ওর্থিংটন, জো সালদানা, স্টিফেন ল্যাংক, সিগার্নি ওয়েভার, কেট উইন্সলেট প্রমুখ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও ভ্যারাইটি


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত