আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

পাপারাজ্জিদের ডেকে যা করলেন রণবীর ও আলিয়া

পাপারাজ্জিদের ডেকে যা করলেন রণবীর ও আলিয়া

বলিউড তারকা আলিয়া ভাট মা হয়েছেন বেশি দিন হয়নি। গত ৬ নভেম্বর প্রথমবারের মতো আলিয়া ভাট এবং রণবীর কাপুরের ঘর আলোকিত করে কন্যাসন্তান রাহার আগমন ঘটেছে। তারকার সন্তান মানেই পাপারাজ্জিদের ছবি তোলার মরিয়া চেষ্টা। আজকালকার দিনে সন্তানকে লুকিয়ে রাখাও দায়। তবে আলিয়া-রণবীরের চেষ্টার কমতি নেই। সম্প্রতি এ জন্য ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন তারকা দম্পতি। খবর এনডিটিভির।

সম্প্রতি এক ঘরোয়া অনুষ্ঠানে মুম্বাইয়ের পাপারাজ্জিদের আমন্ত্রণ জানান রণবীর-আলিয়া। সেখানে হাজির ছিলেন রণবীরের মা নীতু কাপুরও। কেন এ আমন্ত্রণ, জানা ছিল না আলোকচিত্রীদের। তবে তাদের বিস্ময় ঘোর কাটছিল না, যখন রণবীর নিজেই যেচে তাদের মেয়ের ছবি দেখান! তাদের উদ্দেশ্য পরিষ্কার হয় একটু পরেই। মেয়ের ছবি দেখানোর পর সবাইকে রণবীর অনুরোধ করেন, বাইরে গেলে রাহার ছবি যেন না তোলেন পাপারাজ্জিরা। আলিয়া ও রণবীর জানান, আপাতত মেয়ের কোনো ছবি প্রকাশ করবেন না- এই নীতি নিয়েছেন তারা। আলোকচিত্রীদের অনুরোধ করেন তাদের এই নীতির প্রতি শ্রদ্ধা দেখানোর।

অনুষ্ঠানে হাজির ছিলেন মুম্বাইয়ের অন্যতম পরিচিত আলোকচিত্রী বিরাল ভায়ানি। তিনিই ইনস্টাগ্রামে ঘটনাটি জানিয়েছেন। সঙ্গে দিয়েছেন আলিয়া, রণবীর ও নীতু কাপুরের ছবি। এর আগে রণবীর ও আলিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই তারকা দম্পতি চান না, তাদের কোনো তারকা বন্ধু আর আত্মীয়স্বজনও মেয়ের ছবি তুলুক। কোনোভাবে তাদের মেয়ের ছবি যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে চলে না আসে, তাই এত সতর্কতা। কেবল পাপারাজ্জিরা নন, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনকে তাদের আদুরে মেয়ের ছবি না তোলার জন্য অনুরোধ করেছেন রণবীর-আলিয়া।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত