আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

শুটিং সেটে আহত রোহিত শেঠি

শুটিং সেটে আহত রোহিত শেঠি

শুটিংয়ের সময় আহত হয়েছেন বলিউডের প্রযোজক-নির্মাতা রোহিত শেঠি। আঘাত পাওয়ার পর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় তিনি ওয়েব সিরিজ ইন্ডিয়ান ‘পুলিশ ফোর্সে’র শুটিং করছিলেন।

রোহিত শেঠির টিমের পক্ষ থেকে জানা যায়, শনিবার শুটিংয়ের মাঝে হাতে আঘাত পান তিনি। একটি অ্যাকশন দৃশ্য ধারণের সময় এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ইন্ডিয়া টুডে।

রামোজি ফিল্ম সিটিতে শুটিং করছিলেন রোহিত শেঠি। তার আগামী ওয়েব সিরিজ ইন্ডিয়ান পুলিশ ফোর্সের কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবেরয় ও শিল্পা শেঠিকে। ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। কিছুদিন আগেই তার দিল্লিতে দৃশ্য ধারণ শেষ করেন।

এই সিরিজের মাধ্যমে ওয়েব সিরিজে অভিষেক করতে যাচ্ছেন সিদ্ধার্থ। অন্যদিকে রোহিতের কপ সিরিজে প্রথম নারী অফিসার হতে চলেছেন শিল্পা শেঠি। এই সিরিজের শুট করতে গিয়েই কিছুদিন আগে পা ভেঙেছিলেন শিল্পা শেঠি। এবার আহত হলেন পরিচালক নিজেই।সম্প্রতি এই সিরিজের অ্যাকশন দৃশ্য শুটের কিছু ক্লিপ সামনে এসেছিল। সেখানে দেখা যায়, অ্যাকশন দৃশ্য নিজের হাতেই শুট করেন রোহিত।

সম্প্রতি এই সিরিজ প্রসঙ্গে রোহিত শেঠি বলেন, ‘আমার কাছে ইন্ডিয়ান পুলিশ ফোর্স খুবই স্পেশাল। আমি অনেক বছর ধরে এই সিরিজ নিয়ে চিন্তা ভাবনা করছি। অ্যামাজন প্রাইমের সঙ্গে যুক্ত হতে পেরে খুবই আনন্দিত।’



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত