আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

শাকিবের বিপরীতে কাজল নাকি বিদ্যা বালান?

শাকিবের বিপরীতে কাজল নাকি বিদ্যা বালান?

ছবি: এলএবাংলাটাইমস

ঢালিউডের বিউটি কুইন-খ্যাত তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবানা এবং তার স্বামী প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক দীর্ঘ প্রায় দুই যুগ পরে আবার চলচ্চিত্র নির্মাণে ফিরছেন। এবার তারা ফের যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ করবেন।

এবারের ছবিটিও হবে ভারতের সঙ্গে যৌথ আয়োজনে। আর এই ছবিতে নায়ক থাকবেন বাংলাদেশের শাকিব খান এবং নায়িকা হতে পারেন বলিউড অভিনেত্রী কাজল অথবা বিদ্যা বালান। গতকাল ওয়াহিদ সাদিক এই তথ্য জানিয়ে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দেশীয় চলচ্চিত্রের প্রাণ ফেরাতে আবার নির্মাণে আসার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, আমি ও আমার স্ত্রী অভিনেত্রী শাবানা ১৯৯৭ সালের দিকে চলচ্চিত্র জগত ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হই।

এরপর প্রায় প্রতিবছরই দেশে আসলেও চলচ্চিত্রের ব্যবসা অনুকূলে না থাকায় আর নির্মাণে ফিরতে পারিনি। বর্তমানে ঢাকার চলচ্চিত্র ফের উজ্জীবীত হয়ে ওঠায় আমাদের এই চলচ্চিত্র জগতকে চাঙ্গা করায় সহযোগিতা করতেই বিগ বাজেট ও অ্যারেঞ্জমেন্টে চলচ্চিত্র নির্মাণে আবারও ফিরছি। তিনি আরও জানান, চলচ্চিত্রটি নির্মাণ করবেন কলকাতার ছবির পরিচালক রাজীব কুমার বিশ্বাস। আর বাংলাদেশ থেকে একজন নির্মাতা নেওয়ার জন্য অনেকের সঙ্গে কথাবার্তা চলছে।

এই চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা রাজীব কুমার বিশ্বাস। ছবির গল্প প্রসঙ্গে ওয়াহিদ সাদিক বলেন, ছবিটি হবে যথারীতি পারিবারিক - অ্যাকশন ও রোমান্টিক গল্পের। ছবির নায়িকা হিসেবে কাজল বা বিদ্যা বালান কেন? এই প্রশ্নের জবাবে এই খ্যাতিমান প্রযোজক জানান, গল্পের কারণেই একজন বলিউডের বাঙালি নায়িকা প্রয়োজন এবং এই চরিত্রটি হবে একটু বয়স্ক। তাই বর্তমানে এই দুই নায়িকার কথাই ভাবছি। আগামী ১৬ জানুয়ারি কলকাতা যাচ্ছি ছবিটির নির্মাণ কাজের ব্যাপারে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত