আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বিজয়ের পারিশ্রমিক ১৯২ কোটি টাকা!

বিজয়ের পারিশ্রমিক ১৯২ কোটি টাকা!

রজনীকান্তের পর তামিল সিনেমায় সবচেয়ে সফল তারকা থালাপতি বিজয়। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে নিজেকে গোটা ভারতের অন্যতম তারকা হিসেবে প্রতিষ্ঠা করেছেন। বুধবার (১১ জানুয়ারি) মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘ভারিসু’। তাই তামিল ইন্ডাস্ট্রি আপাতত এই সিনেমা নিয়ে মেতে আছে।

আগেই জানা গেছে, ‘ভারিসু’ সিনেমার বাজেট ২০০ কোটি রুপির বেশি। তবে এবার বিশ্বস্ত সূত্রে পিঙ্কভিলা জানালো, সিনেমাটির জন্য আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন বিজয়। নির্দিষ্ট করে বললে, অঙ্কটা ১৫০ কোটি রুপি! অর্থাৎ এই এক সিনেমার জন্য বিজয় নিচ্ছেন বাংলাদেশি মুদ্রায় ১৯২ কোটি ৮০ লাখ টাকা! এত টাকা পারিশ্রমিক বলিউডের শীর্ষ তারকারাও সচরাচর নেন না। ফলে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা হিসেবে থালাপতি বিজয়ের নামটি এখন উল্লেখ করা যেতেই পারে।

বিজয়ের মোটা অঙ্কের পারিশ্রমিকের ফলে সিনেমার বাজেট স্বাভাবিকভাবেই বেড়ে গেছে। তাই বলে মোটেও শঙ্কিত নন প্রযোজকরা। কারণ, দক্ষিণ ভারতে বিজয়ের জনপ্রিয়তা নিয়ে কারও সংশয় নেই। তার নামেই সেখানে সিনেমা হিট হয়ে যায়। যেটার সর্বশেষ উদাহরণ ‘বিস্ট’। গেলো বছরের এপ্রিলে মুক্তি পাওয়া এই সিনেমার গল্প-চিত্রনাট্য অতিশয় দুর্বল হলেও কেবল বিজয়ের স্টারডমে বক্স অফিসে সাফল্য পেয়েছিল।

‘ভারিসু’ নির্মাণ করেছেন ভামসি পেইদিপাল্লি। প্রযোজনায় দিল রাজু ও সিরিশ। সিনেমাটিতে বিজয়ের বিপরীতে নায়িকা হয়েছেন রাশমিকা মান্দানা। আরও আছেন প্রভু, আর শরৎকুমার, প্রকাশ রাজ, শ্রীকান্ত প্রমুখ। ১১ জানুয়ারি তামিল ভাষায় মুক্তি পাচ্ছে এটি। এরপর ১৩ জানুয়ারি হিন্দি এবং ১৪ জানুয়ারি তেলেগু ভাষায় মুক্তি পাবে ছবিটি।

সূত্র: পিঙ্কভিলা



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত