আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘কৃষ ৪’ আসছে, নিশ্চিত করলেন হৃতিক

‘কৃষ ৪’ আসছে, নিশ্চিত করলেন হৃতিক

ভারতের জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ’-এর চতুর্থ পর্ব আনার ঘোষণা দিলেন হৃতিক রোশন। অভিনেতা ‘কৃষ ৪’ আনার বিষয়টি আগেই নিশ্চিত করেছিলেন একাধিকবার। তবে এখনো চলচ্চিত্রটির কাজ কেন শুরু হচ্ছে না, এমন কৌতূহলী প্রশ্ন ছিল ভক্তদের মুখে। তবে এবার বড় পর্দায় ফের সুপারহিরো হয়ে আসতে যাচ্ছেন অভিনেতা হৃতিক রোশন। জানালেন, ব্যস্ততার ফাঁকেই ধীরগতিতে চলছে ‘কৃষ ৪’-এর কাজ।

গত মঙ্গলবার (১০ জানুয়ারি) নিজের জন্মদিন উপলক্ষে ‘কৃষ ৪’-এর বিষয়টি নিশ্চিত করলেন এই বলিউড তারকা। জানালেন, প্রযুক্তিগত কিছু বিষয়ে সমস্যা রয়েছে। সেগুলো কাটিয়ে উঠতে পারলেই ‘কৃষ ৪’-এর কাজ পুরোদমে শুরু হবে। ভারতীয় গণমাধ্যম পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, বছরের শেষদিকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে আশা করা হচ্ছে। কিছু প্রযুক্তিগত কারণে সিনেমাটির কাজ আটকে আছে। বছরের শেষ নাগাদ সেটি কাটিয়ে ওঠা সম্ভব। ‘কৃষ ৪’ পাইপলাইনে রয়েছে। সিনেমাটি ঘিরে অভিনেতার অনেক প্রত্যাশা রয়েছে বলেও জানান তিনি।

২০০৪ সালে ‘কোই মিল গ্যায়া’ ছিল কৃষ ফ্র্যাঞ্চাইজির প্রথম চলচ্চিত্র। এরপর ২০০৬ সালে ‘কৃষ’ নামে দ্বিতীয় চলচ্চিত্রটি মুক্তি পায়। ২০১৩ সালে আসে ‘কৃষ ৩’। ফ্র্যাঞ্চাইজিটির পরিচালনা ও প্রযোজনা করেছেন হৃতিকের বাবা রাকেশ রোশন। তবে ‘কৃষ ৪’ তিনি পরিচালনা করবেন কি না, সেটি এখনো নিশ্চিত করা হয়নি। হৃতিককে সর্বশেষ দেখা গেছে ‘বিক্রম ভেধা’তে। সামনে তার হাতে রয়েছে ‘ওয়ার ২’। এ ছাড়া দিপীকা পাড়ুকোনের সাথে ‘ফাইটার’ সিনেমার শুটিং চলছে অভিনেতার।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত