আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

গিটার কিংবদন্তি জেফ বেকের জীবনাবসান

গিটার কিংবদন্তি জেফ বেকের জীবনাবসান

ব্রিটিশ গিটার কিংবদন্তি জেফ বেক আর নেই। গত মঙ্গলবার (১০ জানুয়ারি) মারা গেছেন তিনি। তার অফিসিয়াল ওয়েবসাইট থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে। কালজয়ী এই তারকার বয়স হয়েছিলো ৭৮ বছর। জেফ বেকের পুরো নাম জিওফ্রে আর্নল্ড বেক। ক্যারিয়ারের প্রথম দিকে তিনি ‘দ্য ইয়ার্ডবার্ডস’ ব্যান্ডে বাজিয়েছিলেন। পরবর্তীতে নিজের একক পারফর্মেন্সে মনোযোগ দেন। কেবল গিটারের মুর্ছনা ছড়িয়েই তিনি জয় করেছেন বিশ্ব। হয়েছেন সেরাদের সেরা।

জেফ বেককে বলা হয় ‘গিটারিস্টদের গিটারিস্ট’। মার্কিন সাময়িকী রোলিং স্টোনের মতে, সর্বকালের সেরা পাঁচজন গিটারিস্টের একজন তিনি। এছাড়া অন্যান্য জরিপেও তিনি সেরাদের তালিকায় রয়েছেন। রক মিউজিকের অন্যতম প্রভাবশালী গিটারিস্ট হিসেবে খ্যাত বেক। খ্যাতিমান এই তারকার মৃত্যুর বার্তায় বলা হয়েছে, ‘তার পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, জেফ বেক মারা গেছেন।’

জেফ বেকের জন্ম ১৯৪৪ সালের ২৪ জুন ইংল্যান্ডের ওয়েলিংটনে। ছোটবেলা থেকেই মিউজিকের প্রতি আকৃষ্ট হন তিনি। কলেজ জীবনেই গিটারের প্রেমে নিজেকে বিলিয়ে দেন। এরপর ধীরে ধীরে উত্থান আর সবাইকে ছাড়িয়ে যাবার বিস্ময়কর অধ্যায়। বেস্ট রক ইনস্ট্রুমেন্টাল পারফর্মেন্সের জন্য ছয়বার গ্র্যামি জিতেছিলেন জেফ বেক। এছাড়া বেস্ট পপ ইনস্ট্রুমেন্টাল পারফর্মেন্সের জন্য পেয়েছেন একবার। ২০১৪ সালে তিনি ব্রিটিশ অ্যাকাডেমি থেকে সম্মানজনক ‘আইভর নভেলো অ্যাওয়ার্ড’ অর্জন করেন। রক অ্যান্ড রোল হল অব ফেমেও তিনি দুইবার জায়গা করে নিয়েছিলেন।

সূত্র: বিবিসি



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত