আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

আ.লীগের প্রতিনিধি সম্মেলনে যা বললেন চিত্রনায়িকা মাহি

আ.লীগের প্রতিনিধি সম্মেলনে যা বললেন চিত্রনায়িকা মাহি

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এই দেশ হবে একটি বৈষম্যমুক্ত দেশ। সেই অসমাপ্ত স্বপ্নকে যিনি বাস্তবে রূপ দিচ্ছেন, তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য ধারাবাহিকভাবে ২০০৮ সাল থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

এই অভিনেত্রী বলেন, প্রধানমন্ত্রীর বৈষম্যমুক্ত দেশ গড়ার এই সংগ্রামে আমরা তাকে সাহায্য করব, তার পাশে থাকব। আরও একবার তার প্রতীককে জয়যুক্ত করব এবং সেটি করব আমাদের চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নৌকার বিজয় উপহার দেওয়ার মাধ্যমে।

মাহি আরও বলেন, আপনাদের জন্য প্রধানমন্ত্রী অনেক কিছুই করেছেন। তাহলে আমরা চাঁপাইনবাবগঞ্জবাসী কেন উন্নয়ন থেকে পিছিয়ে থাকব। সারা দেশে যেখানে এত উন্নয়ন হচ্ছে, সেখানে আমরা কেন পিছিয়ে থাকব? তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার বিজয়ের কোনো বিকল্প নেই। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে শেখ হাসিনার মহাসমাবেশ ও ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনের উপ-নির্বাচন উপলক্ষ্যে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত