আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

রাজধানীতে ফের ‘বিউটি সার্কাস’

রাজধানীতে ফের ‘বিউটি সার্কাস’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

দেশীয় সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’ ফের রাজধানীতে। মাহমুদ দিদার পরিচালিত চলচ্চিত্রটি মঙ্গলবার (১৭ জানুয়ারি) চলমান ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে। এটি বাংলাদেশ প্যানারোমা বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। জাতীয় জাদুঘর মিলনায়তনে সন্ধ্যা ৭টায় চলচ্চিত্রটি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন উৎসব কর্তৃপক্ষ।

দেশীয় বিলুপ্ত প্রায় সার্কাস শিল্প নিয়ে প্রথমবারের মতো নির্মিত চলচ্চিত্রটি মুক্তি পায় গত বছর ২৩ সেপ্টেম্বর। সার্কাসকন্যা ‘বিউটি’রূপে সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। তারকাবহুল চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চি প্রমুখ।

বড়পর্দায় মুক্তির পর সমালোচক ও দর্শকদের কাছে দারুণ প্রশংসিত হয় চলচ্চিত্রটি। লেখক, সমালোচক আহসান কবির চলচ্চিত্রটি নিয়ে লিখেছেন- “সার্কাসের আড়ালে মনেপ্রাণে মুক্তবুদ্ধির চর্চা আর অসাম্প্রদায়িক বাংলাদেশ চাওয়ার এক সিনেমা ‘বিউটি সার্কাস’। সামাজিক দায়বদ্ধতার জায়গায় সটান দাঁড়িয়ে মৌলবাদের অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরিয়ে আনতে দৃঢ়প্রতিজ্ঞা এক নারীর একাকী সংগ্রামের গল্প বিউটি সার্কাস। যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, ধর্মের মুখোশ পরে এখনও যে তারা বাউল গান কিংবা সার্কাসের বিপক্ষে, সেটা জানানোর গল্প বিউটি সার্কাস। স্বাধীনতার পর সার্কাস ও এর পেছনের স্মৃতিময় গল্পের প্রথম কোনও সিনেমা বিউটি সার্কাস।”

অন্যদিকে, শিক্ষামন্ত্রী দীপু মনি চলচ্চিত্রটি দেখতে গিয়ে মন্তব্য করেছিলেন, “বিউটি সার্কাস’ রুদ্ধশ্বাসে দেখে ফেলার মতো সিনেমা। বিউটি নারী শক্তির প্রতীক, সাহসের প্রতীক এবং আমাদের মুক্তিযুদ্ধের সেই চেতনারও প্রতীক। সাম্প্রদায়িকতার সবচাইতে বড় শিকার হয় নারী এবং বিউটি সার্কাসে প্রতিবাদী যে চরিত্রটি সেটিও নারী। ‘বিউটি সার্কাস’ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা উল্লেখযোগ্য প্রতিবাদ।”

নির্মাতা মাহমুদ দিদার বলেন, “নানা প্রতিকূলতার ভেতর দিয়ে মুক্তি পাওয়া ‘বিউটি সার্কাস’-এ সময়ের জন্য অত্যন্ত জরুরি একটি চলচ্চিত্র। রাষ্ট্র, সমাজ, লেখক, বুদ্ধিজীবী কিংবা প্রগতিশীল মানুষের হাত ধরেই এ চলচ্চিত্রটি প্রজন্মের কাছে যথাযথভাবে পৌঁছাতে পারে। আমাদের দেশের অন্যতম বৃহৎ এই চলচ্চিত্র উৎসবে ‘বিউটি সার্কাস’ দেখতে সকলকে আমন্ত্রণ জানাই।”

২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি নওগাঁর সাপাহার, মানিকগঞ্জে সার্কাসের বিশাল যজ্ঞে দুইশ জনের নির্মাণসঙ্গী নিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহণে সিনেমাটির চিত্রধারণের কাজ করেন মাহমুদ দিদার। এজন্য সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রাম্যমেলার আয়োজন করতে হয়েছিল। ২০১৭ সালে নির্মাণকাজ শুরু হলেও সিনেমাটির ব্যাপ্তি ও নির্মাণের বৃহৎ আয়োজন সম্পন্ন করতে প্রায় পাঁচ বছর সময় লেগে যায়। করোনার কারণেও পিছিয়েছে বহুল প্রতীক্ষিত এই সিনেমার মুক্তি। সিনেমাটির তিনটি গান গেয়েছেন চিরকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমী, অ্যাশেজ ব্যান্ডের ইভান ও টুনটুন বাউল।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত