আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বলিউড তারকা রাখি সাওয়ান্ত গ্রেপ্তার

বলিউড তারকা রাখি সাওয়ান্ত গ্রেপ্তার

বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার রাখিকে আটক করে মুম্বাইয়ের আম্বোলি থানার পুলিশ। এর আগে শার্লিন চোপড়া টুইট করে জানান, মুম্বাই সেশন কোর্টে রাখি সাওয়ান্তের আগাম জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। এরপরই রাখিকে গ্রেপ্তার করাহয়। খবর হিন্দুস্তান টাইমস।

গত বছর বলিউড পরিচালক ও প্রযোজক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন শার্লিন চোপড়া। শুধু শার্লিন নন, বলিউডে ‘মিটু’ আন্দোলন চলাকালীন সাজিদ খানের বিরুদ্ধে সরব হন মোট ৯ জন নারী। মুম্বাই পুলিশের কাছে সাজিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন শার্লিন। অভিনেত্রী এ-ও দাবি করেন, সাজিদ খান প্রভাবশালী হওয়ায় মুম্বাই পুলিশের কাছ থেকে কোনো সাহায্য পাচ্ছেন না তিনি। সেই সময় সাজিদের বিরুদ্ধে শার্লিনের অভিযোগ নিয়ে মুখ খোলেন রাখি সাওয়ান্ত।

‘সাজিদ খানের বিরুদ্ধে কেউ সাক্ষ্য দেয়নি, কেন পুলিশ কোনো পদক্ষেপ নেবে? শাড়ি পরে, মেকআপ করে অন্যকে দোষারোপ করতে লজ্জা করে না! মুম্বাই পুলিশ জানে কোন মামলায় দম নেই’, শার্লিনকে কটাক্ষ করে এমন মন্তব্য করেন রাখি। এমনকি শার্লিনকে ‘শুধরানোর’ সবকও দেন ‘বিগ বস’ খ্যাত এই তারকা। রাখির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গত বছর নভেম্বরেই থানায় এফআইআর দায়ের করেন শার্লিন। সেই এফআইআর-এর ভিত্তিতেই গ্রেপ্তার হলেন রাখি।

জানা যায়, বৃহস্পতিবার নিজের ডান্স একাডেমি উদ্বোধন ছিল রাখির। সেই অনুষ্ঠানে স্বামী আদিল দুরানির সঙ্গে গিয়েছিলেন তিনি। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই তাকে গ্রেপ্তার করে আম্বোলি থানার পুলিশ।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত