আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

‘নোরা চেয়েছিলো জ্যাকুলিনকে ছেড়ে আমি যেন তার সঙ্গে সময় কাটাই’

‘নোরা চেয়েছিলো জ্যাকুলিনকে ছেড়ে আমি যেন তার সঙ্গে সময় কাটাই’

অভিনেত্রী নোরা ফাতেহি হিংসা করতেন জ্যাকুলিন ফার্নান্দেজকে। সুকেশের সঙ্গে জ্যাকুলিনের সম্পর্ক মেনে নিতে পারতেন না তিনি। এমন অভিযোগ ২০০ কোটি টাকার দুর্নীতিতে জড়িত সুকেশ চন্দ্রশেখরের। তার দাবি, নোরা চেয়েছিলেন জ্যাকুলিনকে ছেড়ে তিনি যেন নোরার সঙ্গে সময় কাটান!

সুকেশের আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই সাপ্লিমেন্টরি চার্জশিট জমা দিয়েছে দিল্লি পুলিশ। এই মামলায় তার সঙ্গে নাম জড়িয়েছে নোরা ও জ্যাকুলিনেরও। কারণ এই সুকেশের থেকেই একাধিক দামি উপহার, গাড়ি, গয়না নিয়েছিলেন দুই অভিনেত্রী। অর্থাৎ তাদের পিছনে বিপুল অর্থ খরচ করেছিলেন সুকেশ। জ্যাকুলিন ও নোরা যেখানে এই মামলা থেকে নিষ্কৃতি পেতে মরিয়া, সেখানে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এনে পরিস্থিতি আরও জটিল করে তুলছেন সুকেশ। রোববার নিজের আইনজীবীদের মাধ্যমে ফের নতুন দাবি করলেন তিনি।

আইনজীবী অনন্ত মালিক ও একে সিং জানান, জ্যাকুলিনের বিরুদ্ধে সুকেশের মগজধোলাই করতেন নোরা। দিনে অন্তত ১০বার সুকেশকে ফোন করতেন নোরা। ফোন না তুললে লাগাতার ফোন করে যেতেন। প্রেস বিজ্ঞপ্তিতে সুকেশ জানান, আমার আর জ্যাকুলিনের মধ্যে গভীর সম্পর্ক ছিল। তাই নোরাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম। কিন্তু ও আমায় বারবার ফোন করে বিরক্ত করত। নানারকম সাহায্যও চাইত। সেটা করেওছিলাম। এছাড়াও আমায় দামি জিনিসপত্রের ছবি পাঠিয়ে কিনে দিতে বলত। ২ কোটি টাকার ব্যাগও চেয়েছে।

সুকেশ আরও দাবি করেন, ইডি ও ইওডির কাছে একাধিকবার নিজের বয়ান বদল করেছেন নোরা। তাতেই নোরার চরিত্র কেমন, তা বোঝা যায়। পাশাপাশি সুকেশ এও স্পষ্ট করে দেন, নিক্কি তাম্বোলি ও চাহাত খান্নার সঙ্গে তার ব্যক্তিগত কোনও সম্পর্ক ছিল না। শুধুমাত্র পেশাদার যোগাযোগ ছিল। তিনি মহিলাদের সম্মান করেন। তাই নিজের বিরুদ্ধে কোনও মহিলাঘটিত অভিযোগ তিনি মেনে নিতে পারছেন না।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত