আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আলিয়ার ফের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভিত্তিহীন

আলিয়ার ফের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভিত্তিহীন

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট মা হয়েছেন গেলো বছরের নভেম্বরে। তার কন্যা রাহা কাপুরের বয়স সবে তিন মাস। তাকে ঘিরেই এখন আলিয়া ও রণবীর কাপুরের যত মনোযোগ। কিন্তু এর মধ্যেই গুঞ্জন ছড়ালো, আলিয়া ভাট নাকি ফের মা হতে চলেছেন।

ভারতের কিছু গণমাধ্যমে খবরটি প্রকাশ হয়। যদিও তাতে কোনও নির্ভরযোগ্য সূত্র নেই। মূলত কিছুদিন আগে আলিয়া নিজের পোশাক ব্র্যান্ডের ফটোশুটে অংশ নেন। সেই ছবি থেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার অনুমান নির্ভর সংবাদ ছড়ায়। এই গুঞ্জনকে একেবারে ভিত্তিহীন বলে দাবি করেছেন রণবীর-আলিয়ার ঘনিষ্ঠ সূত্র। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাহাকে কন্যা হিসেবে পেয়ে গর্বিত তারা। এই মুহূর্তে কন্যার দিকেই তাদের মনোযোগ। সেই সঙ্গে পেশাদার কাজেও সময় দিচ্ছেন। আলিয়ার ফের মা হওয়ার গুঞ্জনটি সত্যি নয়।’

ওই সূত্রের মতে, কাপুর পরিবারের ঐতিহ্য মোতাবেক রণবীর-আলিয়াও দুটি সন্তান নেবেন। তাছাড়া আলিয়া নিজেও আগে দুই সন্তান গ্রহণের ব্যাপারে মন্তব্য করেছিলেন। তবে তা এখনই নয়; আরও তিন-চার বছর পর দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা তাদের। বর্তমানে রণবীর একাধিক সিনেমার কাজে সময় দিচ্ছেন। সোমবার (২৩ জানুয়ারি) প্রকাশ হয়েছে তার নতুন ছবি ‘তু ঝুটি ম্যায় মাক্কার’র ট্রেলার। যেখানে তার নায়িকা শ্রদ্ধা কাপুর। এটি মুক্তি পাবে আগামী ৮ মার্চ। এরপর ১১ আগস্ট মুক্তি পাবে অভিনেতার ‘আনিমেল’ সিনেমাটি।

অন্যদিকে আলিয়ার সামনেও ব্যস্ত সময়। ১১ আগস্ট মুক্তি পাবে তার প্রথম হলিউড ছবি ‘হার্ট অব স্টোন’। তার আগে ২৮ এপ্রিল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ নিয়ে পর্দায় আসবেন আলিয়া। উল্লেখ্য, বছর পাঁচেক প্রেমের পর ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত