আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বিষ পান, বাঁচানো গেল না অভিনেতাকে

বিষ পান, বাঁচানো গেল না অভিনেতাকে

তেলেগু ছবি 'নিকু নাকু ড্যাশ ড্যাশ', 'সেকেন্ড হ্যান্ড' এর অভিনেতা সুধীর শর্মা মারা গেছেন। তার বয়স ৩৩ বছর। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন, আত্মহত্যা করেছেন সুধীর। তবে কেন সে আত্মহত্যা করেছে তার কারণ মিলাতে পারেনি পুলিশ। এখন পর্যন্ত কোনো সুইসাইড নোটও উদ্ধার করা যায়নি সুধীরের। কোন কারণ অভিনেতাকে অসময়ে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে সেই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে কর্তব্যরত পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে বলে আশা করছেন তারা।

হিন্দুস্তান টাইমস জানায়, সোমবার ভারতের বিশাখাপত্তনমের বাড়ি থেকে অভিনেতার মৃতদেহ উদ্ধার করা হয় তার । এদিকে সুধীরের হঠাৎ চলে যাওয়াকে রহস্যময় মৃত্যু বলে দাবি করছে কেউ কেউ। পরিবার থেকে এখনও কোনো মন্তব্য মিডিয়ায় প্রকাশ পায়নি।

পরিবার সূত্রে 'দি ওয়াল' জানায়, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সুধীর। পরিবারের লোকেদের নজরে আসায় গত ১৮ জানুয়ারি তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্রমাগত অবস্থার অবনতি ঘটতে থাকে। চিকিৎসকদের বহু চেষ্টায়ও শেষ রক্ষা হল না।

থিয়েটারের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি সুধীরের। ২০১৩ সালে ‘স্বামী রা রা’ ছবির হাত ধরে সিনেমায় অভিষেক করেন তিনি। প্রথম ছবিতেই ব্যাপক সাফল্য পান। এরপর মিডিয়ায় সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৭ সালে সিনেমা পরিচালনায় আসেন। তার পরিচালিত কেশভা ছবিতেও মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন সুধীর।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত