আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

জ্যাকুলিনের ঘরে জোড়া সুখবর

জ্যাকুলিনের ঘরে জোড়া সুখবর

বছর খানেক ধরে সময়টা ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের। অর্থ প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে আইনের গ্যাঁড়াকলে পড়েছেন তিনি। মামলার অভিযুক্ত হয়ে ঘুরতে হচ্ছে থানা থেকে আদালতের দরজায়। এর মধ্যে ক্যারিয়ারেও নেমে এসেছে স্থবিরতা, ব্যর্থতা।

এমন দুঃসময়ে জোড়া সুখবর এলো জ্যাকুলিনের জীবনে। একটি হলো, তার অভিনীত হলিউড সিনেমা ‘টেল ইট লাইক আ ওমেন’র একটি গান ৯৫তম অস্কারে মনোনয়ন পেয়েছে। গানটির শিরোনাম ‘অ্যাপ্লজ’। এ গানের কথা ও সংগীতায়োজন করেছেন ডায়ান ওয়ারেন। পারফর্ম করেছেন সোফিয়া কারসন। এটি অস্কারের ‘সেরা মৌলিক গান’ বিভাগে নমিনেশন পেয়েছে।
ছবিটির অংশ হিসেবে উচ্ছ্বসিত জ্যাকুলিন। বলেছেন, ‘আমি এখন নির্বাক। অভিনন্দন ডায়ান ওয়ারেন ওসফিয়া কারসনকে অস্কারে মনোনয়ন পেয়ে আমাদের গর্বিত করার জন্য। এই ছবিতে কাজ করা আমার জন্য সম্মানের।’

এদিকে শুক্রবার (২৭ জানুয়ারি) জ্যাকুলিন পেলেন আরও একটি সুখবর। তাকে বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছে পাতিয়ালা আদালত। সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি অর্থ প্রতারণা মামলায় জড়ানোর পর থেকে অভিনেত্রীর দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা চলছিলো। একাধিকবার আবেদনও করেছিলেন অনুমতির জন্য। অবশেষে তা মিললো। জানা গেছে, শিগগিরই জ্যাকুলিন দুবাই যাবেন একটি প্রজেক্টের জন্য।

এ বিষয়ে জ্যাকুলিনের আইনজীবী প্রশান্ত পাটিল বলেন, ‘তিনি প্রত্যেক তারিখে নিয়ম অনুযায়ী আদালতে হাজির হন। একবারও বাদ দেননি। তাছাড়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এখনও কোনও জোরালো প্রমাণ দাখিল করতে পারেনি। এসব বিষয় আমরা আদালতকে জানিয়েছি। এ-ও বলেছি, এটা অভিনেত্রীর ব্যক্তিগত সফর নয়, বরং তার কাজের জন্য এবং তা গুরুত্বপূর্ণ।’ অনুমতি দিলেও খুব বেশিদিন সময় পেলেন না জ্যাকুলিন। ২৭ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারির মধ্যেই নিজের বিদেশ সফর সারতে হবে তাকে। দুবাই থেকে ফিরেই তাকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশনাও দিয়েছেন বিচারক।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত