আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বগুড়া শহরে গভীর রাতে চিত্রনায়িকা মুনমুন

বগুড়া শহরে গভীর রাতে চিত্রনায়িকা মুনমুন

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের একতারা প্রতীকে ভোট চাইলেন চিত্রনায়িকা মুনমুন। গতকাল শুক্রবার দিবাগত রাতে শহরের সাতমাথা এলাকায় হিরো আলমকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যায় মুনমুনকে।

এদিকে আজ শনিবার সকাল থেকে হিরো আলম সমর্থকদের নিয়ে ট্রাকযোগে বগুড়া-৪ নির্বাচনী এলাকার কাহালু এবং নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। ট্রাকে হিরো আলম একতারা হাতে দাঁড়িয়ে ভোট চান। ট্রাকে টানানো মাইকে বাজছিল নির্বাচনী গান। এ সময় নানা শ্রেণি-পেশার মানুষ তাঁর সঙ্গে সেলফি ও ছবি তুলতে ভিড় করেন।


নির্বাচনী প্রচারণায় নামার বিষয়ে চিত্রনায়িকা মুনমুন গণমাধ্যমকর্মীদের বলেন, ‘উত্তরবঙ্গ এসেছিলাম। হিরো আলম স্নেহের ছোট ভাই। বললেন, ‘‘আপু, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, একটু এসে দোয়া দিয়ে যান।’’ ওর কথা ফেলতে পারিনি। ব্যস্ততার মধ্যেও ওর জন্য ভোট চাইতে এসেছি।’

চিত্রনায়িকা মুনমুন শহরের সাতমাথায় রাত ২টা থেকে আড়াইটা পর্যন্ত প্রচারণা চালান। একতারা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সেখানে উপস্থিত ভোটারের উদ্দেশে মুনমুন বলেন, ‘হিরো আলম প্রান্তিক পরিবার থেকে উঠে আসা মানুষ। কিং অব রুট লেভেল। প্রান্তিক মানুষের কষ্ট সে ভালোভাবে বোঝে। সে মানুষের জন্য কাজ করতে চায়। সে নির্বাচিত হলে প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়ন হবে।’

ভোটারদের উদ্দেশে মুনমুন বলেন, ‘হিরো আলম অনেক সংগ্রাম করে এত দূর পর্যন্ত এসেছে। ভোটারদের প্রতি অনুরোধ, আপনারা হিরো আলমের সাহসের প্রতি সম্মান জানিয়ে একবারের জন্য হলেও তাকে এমপি নির্বাচিত করুন।’

হিরো আলম জানান, ভোটারদের চমক দেখাতে আজ রাতে বগুড়া-৬ আসনে অর্থাৎ বগুড়া শহরে একতারা মার্কার পক্ষে ভোট চেয়ে মাঠে নামবেন চিত্রনায়িকা জেসমিন। এ ছাড়া একতারার প্রচারণায় আসছেন চিত্রনায়িকা নাসরিন, কাবিলাসহ অনেক চলচ্চিত্রশিল্পী।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত