আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মারা গেছেন ব্রিটিশ অভিনেত্রী সিলভিয়া সিমস

মারা গেছেন ব্রিটিশ অভিনেত্রী সিলভিয়া সিমস

ব্রিটিশ অভিনেত্রী সিলভিয়া সিমস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। ছয় দশক ধরে তিনি জড়িত ছিলেন অভিনয়ে। অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার সন্তানরা একটি বিবৃতি প্রকাশ করে। তাতে বলা হয়, ‘আমাদের মা সিলভিয়া গত (২৭ জানুয়ারি) সকালে মারা গেছেন। তিনি অভূতপূর্ব জীবনযাপন করেছেন এবং শেষ পর্যন্ত আমাদের সুখ ও আনন্দ দিয়েছেন। গতকাল আমরা আমাদের সমস্ত অ্যাডভেঞ্চারের কথা একসঙ্গে স্মরণ করছিলাম। তাকে খুব মিস করবো আমরা।’

সিমস ১৯৩৪ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। তৎকালীন সময়ে লন্ডন থেকে সরিয়ে নেওয়া কয়েক হাজার শিশুর মধ্যে তিনিও একজন। মাত্র পাঁচ বছর বয়সে লন্ডন ছাড়তে হয় তাকে। প্রথমে কেন্টে এবং তারপর ১৯৪০ সালে মনমাউথশায়ারে চলে যান অভিনেত্রী। সেখানে থিয়েটার থেকে নিজের অভিনয়জীবন শুরু করেন সিলভিয়া।

১৯৫০-এর দশকে ‘আইস কোল্ড ইন অ্যালেক্স’ দিয়ে খ্যাতি অর্জন করেন অভিনেত্রী। ‘উইমেন ইন এ ড্রেসিং গাউন’ এবং ‘নো ট্রিস ইন দ্য স্ট্রিট’-এ অভিনয় করে বাফটা পুরস্কারের জন্য মনোনীত হন অভিনেত্রী। পরে তিনি ‘পিক প্র্যাকটিস’ এবং ‘ইস্টএন্ডার্স’-এর মতো টিভি শো’তে অভিনয় করেন। ১৯৯১ সালে আইটিভির ‘থ্যাচার: দ্য ফাইনাল ডেজ’-এ প্রাক্তন প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন সিলভিয়া। ২০০৬ সালে তিনি ডেম হেলেন মিরনের বিপরীতে ‘দ্য কুইন’ চলচ্চিত্রে রানির মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন।

১৯৫৬ সালে অ্যালান এডনিকে বিয়ে করেন সিলভিয়া। মৃত্যুকালে তিনি দুই সন্তান রেখে গেছেন। তার সন্তান বিটি এডনিও একজন অভিনেতা।

সূত্র : দ্য গার্ডিয়ান


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত