আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বিয়ের ৮ বছর পর বাবা হলেন শাহরুখের 'জাওয়ান' নির্মাতা

বিয়ের ৮ বছর পর বাবা হলেন শাহরুখের 'জাওয়ান' নির্মাতা

দক্ষিণী ভারতীয় সিনেমার নামি পরিচালক অ্যাটলি কুমার। দক্ষিণী ছবির পর এবার বলিউডের ছবিও পরিচালনা করছেন তিনি। শাহরুখ খান অভিনীত 'জাওয়ান' ছবির মাধ্যমে বলিউডে যাত্রা হচ্ছে তার। তামিল-মালায়ালাম সিনেমার অভিনেত্রী প্রিয়া মোহনের সঙ্গে ঘর বেঁধেছেন অ্যাটলি। বিয়ের ৮ বছর পর বাবা-মা হলেন এই তারকা জুটি। ৩১ জানুয়ারি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন প্রিয়া।

বাবা হওয়ার আনন্দের খবরটি ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন অ্যাটলি। ‘বিগিলি’খ্যাত এই পরিচালক বলেন, ‘ঠিকই বলেছেন, এর মতো পৃথিবীতে আর কোনো অনুভূতি নেই। আজ থেকে পিতৃত্বের উচ্ছ্বসিত জার্নি শুরু হলো। কৃতজ্ঞতা।’ ভক্তদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকাই মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন অ্যাটলি-প্রিয়াকে। এ তালিকায় রয়েছেন— অভিনেত্রী সামান্থা রুথ প্রভু, কাজল আগরওয়াল, কীর্তি সুরেশ আরতি রবি প্রমুখ।

২০১৪ সালের ৯ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়া-অ্যাটলি। আট বছর পর প্রথম সন্তানের বাবা-মা হলেন অ্যাটলি-প্রিয়া।২০১৩ সালে তামিল ভাষার ‘রাজা রানি’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে অ্যাটলির। নির্মাণ ক্যারিয়ারে সাতটি সিনেমা উপহার দিয়েছেন। তার মধ্যে অধিকাংশ সিনেমাই ব্যবসাসফল। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘থেরি’, ‘মের্শাল’, ‘বিগিলি’ প্রভৃতি।





এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত