আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

পোশাক চুরির অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে

পোশাক চুরির অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে

এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘ইউফোরিয়া’ দিয়ে অভিনেত্রী হিসেবে পরিচিতি পান ক্লোয়ি চেরি। টিন ড্রামা সিরিজ ‘ইউফোরিয়া’য় ফেয়ি চরিত্র করে প্রশংসা কুড়ান তিনি। তবে এবার পোশাক চুরির অভিযোগে খবরের শিরোনাম হয়েছেন তিনি।গত ডিসেম্বরে ঘটে যাওয়া চুরির ঘটনায় অভিযুক্ত করা হয়েছে ক্লোয়িকে। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন অভিনেত্রীর প্রতিনিধি।

অভিযোগ উঠেছে, ক্লোয়ি পেনসিলভানিয়ার স্থানীয় এক দোকান থেকে গত ২৭ ডিসেম্বর ২৮ ডলারের একটি জামা নিয়ে ট্রায়াল রুমে যান। পরে পোশাকটির মূল্য পরিশোধ করেননি, ফেরতও দেননি। মার্কিন গণমাধ্যম পেজ সিক্সের কাছে দোকানের এক কর্মচারী জানিয়েছেন, একটি জামা নিয়ে ট্রায়াল রুমে যান ক্লোয়ি। ক্লোয়ি যে গত ডিসেম্বরে তাদের দোকানে ঢুকেছিলেন, সেই ভিডিও ফুটেজ তাদের কাছে আছে।

গণমাধ্যম সূত্রগুলো আরও জানিয়েছে, ক্লোয়ি পুলিশের কাছে পোশাক নেওয়ার কথা স্বীকার করেছেন। তবে পরে তিনি পোশাকটি ফেরত দেন বলে জানিয়েছেন। চুরির অভিযোগ অস্বীকার করে দেওয়া এক বিবৃতিতে ক্লোয়ি চেরির প্রতিনিধি বলেন, গত ডিসেম্বরে পোশাক কেনা নিয়ে সন্দেহ হয়। বলা হচ্ছে, আমার মক্কেল ক্রেডিট কার্ডে ঠিকমতো মূল্য পরিশোধ না করেই জামাটি নিয়ে গেছে, যা সত্যি নয়। সম্ভবত স্থানীয় দোকানটি তারকার নাম ব্যবহার করে জনপ্রিয় হতে চাইছে। আগামী ১ মার্চ মামলাটির শুনানি হবে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত